বাংলাদেশ সবেমাত্র নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে নাম লিখিয়েছে । আবার এই দেশে ধনী ও গরীবদের মাঝে রয়েছে বিস্তল ফারাক । যার ধন সম্পদ আছে সেটা বিনিয়োগ করে তারা আরও সম্পদের মালিক হচ্ছে , আর যার সম্পদ নেই তারা সম্পদ অর্জনের কোন পথ পাচ্ছে না । কিছু পরিসংখ্যানে দেখা গেছে মাত্র এক ডলারের নিচে আয় বাংলাদেশের উল্লেখ যোগ্যসংখ্যক মানুষের ।
তারা খুব দুর্বিষহ জীবন যাপন করে । এর প্রধান কারন দেশে অর্থনৈতিক ভারসাম্য নেই । অর্থাৎ দেশে কর্মসংস্থানের অভাব কে কাজে লাগিয়ে ধনিরা গরিবদের মজুরি বা বেতন দেয় কম । ফলে চাকরিজীবী বা কর্ম চারিদের আয় বাড়ছে না ।ফলে এই টাকা শিল্পপতিদের লভ্যাংশের খাতায় যোগ হচ্ছে । তাই সরকারের উচিত একটি অর্থনৈতিক ভারসাম্য সমাজ তৈরি করা । যার মাধ্যমে ধনী গরিবের মাঝে একটি ভারসাম্য বজায় থাকে ।