ডিম সবজি দিয়ে নুডুলস

Words
284
Reading
2 min
Listen
Play
5y

IMG_20210518_224120527.PORTRAIT.jpg

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের দেখাবো খুব অল্প সময়ের মধ্যে ডিম সবজি দিয়ে নুডুলস রান্না। সারাদিন বাসার বাহিরে থেকে বাসায় এসে আর ভাত তরকারি রান্না করতে ইচ্ছা করল না। হাতের কাছে সবজি যা ছিলো আর ডিম দিয়ে ঝটপট রান্না করে ফেললাম নুডুলস। আমি এখানে কি কি উপকরণ ব্যাবহার করেছি চলুন দেখে নেই।

প্রয়োজনীয় উপকরনঃ

IMG_20210518_221916701.jpg

নুডুলস ১ প্যাকেট

দিন ২ টি

মাঝারি সাইজের আলু ১ টি

টমাটো ১ টি

বরবটি

পিয়াজ ২ টি

কাঁচামরিচ

রসুন কুঁচি

সয়া সস ১ চামচ

অয়েস্টার সস ১/২ চামচ

টমাটো কেচাপ ২ চামচ

ম্যাগি মসলা ১ টি

লবণ

কার্যপ্রণালীঃ

IMG_20210518_221949037.jpg

১ প্যাকেট নুডুলস গরম পানিতে ২ মিনিট সিদ্ধ করে নিয়েছি। নুডুলস থেকে পানি ছাড়িয়ে নিয়ে হালকা তেল ছিটিয়ে দিয়ে রাখতে হবে তাহলে নুডুলস গায়ে গায়ে লেগে যাবে না।

IMG_20210518_221814258.jpg

সবকিছু এভাবে কেটে নিয়েছি। আলু কুঁচি করে গরম পানিতে ৫ মিনিট সিদ্ধ করে নিয়েছি।

IMG_20210518_222500586.jpg

প্যানে ২ চামচ পরিমাণ তেল দিয়ে পিয়াজ ও রসুন কুঁচি ছেঁড়ে দিতে হবে। ২ মিনিট মাঝারি আঁচে ভেঁজে নিতে হবে।

IMG_20210518_222543037.jpg

এবার কুঁচি করে রাখা টমাটো, আলু, বরবটি ও কাঁচামরিচ দিয়ে ২-৩ মিনিট নাড়তে হবে। জ্বাল মাঝারি আঁচেই রাখতে হবে।

IMG_20210518_222742415.jpg

IMG_20210518_222915189.jpg

এবার ভাঁজা সবজিগুলো একপাশে করে অপরপাশে ২ টি ডিম ফেটে ছেঁড়ে দিয়ে হবে। ডিম ভালো করে নেড়ে ভুনার মতো করতে হবে।

IMG_20210518_223131583.jpg

IMG_20210518_223355839.jpg

IMG_20210518_223924707.jpg

ডিম ও সবজি একসাথে মিশ্রণ করে ১-২ মিনিট ভাঁজার পরে সিদ্ধ করে রাখা নুডুলস দিতে হবে। এবার সয়া সস, অয়েস্টার সস, টমাটো কেচাপ ও ম্যাগি মসলা দিয়ে ভালো করে নেড়ে ৫-৭ মিনিট রান্না করতে হবে। সম্পন্ন রান্না মাঝারি আঁচে করতে হবে।

IMG_20210518_224129243.PORTRAIT.jpg

খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে গেলো মজাদার নুডুলস। আপনাদের কাছে যদি সয়া সস, অয়েস্টার সস না থাকে তাহলে এগুলো ছাড়াই রান্না করতে পারেন। বিকালে অথবা সকালের নাস্তায় অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

ডিম সবজি দিয়ে নুডুলস | Ecency