মজার নারিকেল ভর্তা

aanup01(30)
Published in
#recipe
Words
125
Reading
1 min
Listen
Play
8y

17634651_1900608946851420_1223944004195225270_n.jpg
(০৪) ** মজার নারিকেল ভর্তা !!! **
যা লাগবেঃ- কুড়ানো নারিকেল- দেড় কাপ,
পেয়াজ কুচি ১ টা,
রসুন কুচি- ১ টা,
শুকনা মরিচ- ৮ টি বা আপনি যেমন ঝাল খেতে চান,
সরিষা তেল পরিমান মত,
লবন স্বাদ মত !!!
যেভাবে করবেন ঃ- পেনে ১ চা চামচ সয়াবিন তেল দিয়ে পেয়াজ, রসুন কুচি হালকা ব্রাউন করে ভেজে নিন। এবার এই পেনেই নারিকেল দিয়ে ভেজে নিন হালকা ব্রাউন করে। এবার হাফ চা চামচ তেল দিয়ে শুকনা মরিচ ভেজে নিন লাল করে। প্রথমে শুকনা মরিচ ভালো করে পিসে নিন পাটায়, এরপর পেয়াজ রসুন কুচি পিসে নিন, শেষে নারিকেল পিসে নিন। এবার সরিষা তেল আর লবন দিয়ে মেখে নিন এই মজাদার নারিকেল ভর্তা !!! বাই দা ওয়ে মিষ্টি মিষ্টি নারিকেলে পরিমিত ঝাল ভালো লাগে, বেশি হলে মজা নাও লাগতে পারে !!!

মজার নারিকেল ভর্তা | Ecency