A poem I wrote during the coronavirus pandemic, from that old diary, is being published today on Hive.Let's read the poem about the terrible epidemic.
বাংলা সংস্করণ (Bengali Version):
প্রাণঘাতী করোনা
কাঁদিছে আকাশ কাঁদিছে বাতাস
শঙ্কা প্রাণে প্রাণে।
স্তম্ভিত আজ বিশ্ববাসী
করোনার আগ্রাসনে।
প্রাণঘাতী এ ক্ষুদ্র কণা
ছুটছে মহাত্রাসে।
বীভৎস এর ভয়াল থাবা
বাড়ছে দেশে দেশে।
সংক্রমণের বিভীষিকা
ক্রমবর্ধমান!
গোটা বিশ্ব বিপন্ন আজ
মানবতা ম্লান।
মহামারির তাণ্ডবে আজ
বাড়ছে লাশের সারি।
স্বজনহারা আর্তনাদে
আকাশ-বাতাস ভারী।
অদৃশ্য এ ব্যাধির ছোঁয়ায়
বিশ্ব দিশেহারা।
অসহায় আজ মানবজাতি
ঝরছে অশ্রুধারা।
কামান বারুদ রণতরি
কোথায় এটম বোমা?
দম্ভদাপট বিভেদ ভুলে
চাহে প্রভুর ক্ষমা।
সৃষ্টিকুলের স্রষ্টা মহান
জাগুক প্রাণে বোধ।
মরণব্যাধি দিয়েছে যে জন
তিনিই করবেন রোধ।
ইংরেজি সংস্করণ (English Version):
Deadly Corona
The sky is weeping, the wind is crying,
Fear grips every single soul.The people of the world stand stunned today,
By the aggression of Corona.
This tiny, life-taking particle
Is rushing in immense terror.
Its hideous and dreadful claws
Are spreading from country to country.
The horror of transmission
Is ever-increasing!
The entire world is in peril today,
And humanity is fading away.
In the fury of this pandemic today,
The rows of dead bodies are rising.
With the wails of those who lost their loved ones,The air and the sky grow heavy.
By the touch of this invisible disease,
The world is bewildered and lost.
The human race is helpless today,
As streams of tears keep flowing.
Where are the cannons, gunpowder, and warships? Where is the atom bomb now?
Forgetting their arrogance, pride, and divisions, They now beg for the Lord's forgiveness.
The Creator of all creation is Great,
May wisdom awaken in every soul.
The One who has sent this mortal disease,
He alone shall bring its cure.
The original bengali poem was written by me, but the English translation was done with the help of AI
Copyright: This is a self-written poem by [Abbas Ali]. All rights reserved.