বহুরূপী
বাংলা সংস্করণ (Bengali Version):
জীবনের আঁকাবাঁকা পথের মাঝে
দেখা মেলে বহুজন বহুসাজে।
সুসময়ে সহচর বিপদে পালায়
চেনামুখও অচেনা যে উচিত বলায়।
মুখে গান গাহে যারা মানবতার
দুর্দিনে যেয়ো গৃহে খুলিবে না দ্বার।
সুদিনের সুবচন মিছে অভিনয়
ঈর্ষার অনলে দহন অতিশয়।
মুখে বলে যে কথাটি অন্তরে ভিন্ন
সম্পর্কটা বাঁচে স্বার্থের জন্য।
প্রয়োজন শেষ হলে আপনও যে পর
কেহ নেই কারও পাশে, রাখে না খবর।
বহুরূপী মানুষকে বুঝিবে কিসে?
সম্মুখে সমব্যথী পশ্চাতে হাসে।
আসল রূপটি রাখে মুখোশের আড়ালে
চিনিবে কী করে হায় ওরা হাত বাড়ালে?
তবে কি ভেবে নিলে সবাই কুজন?
মানুষের ভিড়ে আজও রয়েছে সুজন।
জ্ঞানী গুণী সজ্জন ওরাও এই নিখিলের
পৃথিবীটা আজও তাই বাসযোগ্য সকলের।
The Chameleon (Bahurupi)
ইংলিশ সংস্করণ (English Version):
On the twisted turns of life's long way, Many people appear in varied display.Companions in good times flee when in plight, Familiar faces turn strange when speaking the right.
Those who sing songs of humanity by voice, Go to their homes in hard times, you'll have no choice— The doors will stay closed.Their sweet words in fair weather are a hollow play,While the fire of jealousy burns them away.
What they speak with their mouth differs from the heart, Relationships survive for selfish interests from the start.When the need is over, even loved ones turn strange, No one stands beside anyone, or tracks the change.
How will you understand a chameleon mind? They show empathy up front, but laugh from behind.They keep their true self hidden behind a mask, How will you recognize them when they reach out for a task?
But did you then assume that everyone is bad? Among the crowds of people, good souls can still be had.The wise, the virtuous, and the noble belong to this earth too, That is why this world remains livable for me and you.
The original bengali poem was written by me, but the English translation was done with the help of AI
Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.