Bangla Version:
মুসাফির,
সৃষ্টিসুখে স্রষ্টা হাসে গড়ে খেলাঘর
সৃষ্টি সেরা মানুষ নাচায় বিশ্ব চরাচর।
বিশ্বনৃত্যে মানবচিত্তে নিত্য রিপুর ছল
ঈর্ষা মোহ কাম ক্রোধে কর্ম কোলাহল।
মর্ত্যলোকের অলীক মায়ায় বিভোর মানবজাতি চিত্ত চাহে বিত্তবিভব, চাহে যশ খ্যাতি।লিপ্সা মোহে লগ্ন বহে রবি অন্তাচল দম্ভ-দাপট, বিত্ত-বিভব সকলি বিফল।
মানব মেলার বিশ্ব ভূ-তল ক্ষণিক নাট্যশালা
কেউবা হাসে কেউবা কাঁদে কারও ফেরার পালা।বিদায় বাঁশি বাজায় যবে নিখিল মহাজন হর্ষবিষাদ অভিনয়ের ঘটে সমাপন।
আপন সনেউ খেলছে প্রভু ভাঙা-গড়ার খেলা জন্ম-মৃত্যু যুগল নৃত্যে দোস্তি সারাবেলা।ধুলির ধরা প্রাণের মেলা, মানুষ মুসাফির সাঙ্গ হলে মর্ত্যলীলা ফেরে আপন নীড়।
English Version:
The Traveler,
The Creator smiles in joy, building a playhouse grand, Man, the crown of creation, sways across the land.In this worldly dance, inner vices constantly play their part, Greed, delusion, lust, and wrath noise up the human heart.
In Earth's illusions, humanity remains deeply blind, Yearning for wealth, splendor, fame, and glory in mind.Chasing desires, the sun sets on life's fading shore, Pride, power, and riches fail, holding worth no more.
This earthly gathering is but a fleeting stage, Some laugh, some cry, as others turn their final page.When the supreme Lord blows the whistle to depart, The act ends, closing joy and sorrow of the heart.
The Master plays a game of build and break with His own soul, Life and death dance hand in hand, a friendship tight and whole.This dusty earth is a fair of souls, where man is just a guest, When the worldly play is done, he returns to his nest.
Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.