The poem is written around who I love.I love this country, this nature, and the familiar forms of the village.Those familiar forms forced me to write this poem.Let's read the poem.
বাংলা সংস্করণ (Bengali Version):
আমি ভালোবাসি
আমি ভালোবাসি প্রভাত প্রহরে
নির্জন নদীকূল।
আমি ভালোবাসি পথের ধারে
ঝরা শিউলিফুল।
আমি ভালোবাসি ভরদুপুরে
উদাস সুরের বাঁশি।
আমি ভালোবাসি নিশীথকালে
পূর্ণ চাঁদের হাসি।
আমি ভালোবাসি শ্রাবণধারার
রিমঝিম সুর ধ্বনি।
আমি ভালোবাসি হেমন্তের ওই
স্নিগ্ধ বিকেলখানি।
আমি ভালোবাসি পৌষ নিশীথে
হাস্নাহেনার ঘ্রাণ।
আমি ভালোবাসি ফাগুনবেলা
কোকিলের কুহুতান।
আমি ভালোবাসি সুনীল গগন
সবুজের উদ্যান।
আমি ভালোবাসি ফসলের মাঠে
কৃষকের সারিগান।
আমি ভালোবাসি বৃক্ষশাখে
পাখির কলতান।
আমি ভালোবাসি কৃষ্ণচূড়ার
রক্তিম আহ্বান।
আমি ভালোবাসি পল্লিমায়ের
আঁচলছোঁয়া সুখ।
আমি ভালোবাসি গাঁয়ের বধূর
অবগুণ্ঠিত মুখ।
আমি ভালোবাসি কিশোরবেলার
বাঁধনহারা স্মৃতি।
আমি ভালোবাসি হৃদয়ছোঁয়া
রবি-নজরুলগীতি।
আমি ভালোবাসি ষোড়শী মনের
না-বলা অবুঝ প্রীতি।
আমি ভালোবাসি প্রথম প্রেমের
স্বপ্নিল অনুভূতি।
আমি ভালোবাসি অষ্টাদশীর
নিবিড় দৃষ্টিবাণ।
আমি ভালোবাসি কামিনীকুঞ্জে
সখা-সখীর গান।
ইংরেজি সংস্করণ (English Version):
I Love
[Image](Image by RPN from Pixabay)
I love the secluded riverbank
In the early hours of the dawn.
I love the fallen Shiuli flowers
By the edge of the path.
I love the melancholy tune of the flute
In the middle of the day.
I love the smile of the full moon
In the dead of the night.
I love the pitter-patter melody
Of the heavy monsoon showers.
I love that serene afternoon
Of the autumn days.
I love the fragrance of Hasnahana
On a chilly winter night.
I love the cooing melody of the cuckoo
In the pleasant spring season.
I love the deep blue sky
And the lush green garden.
I love the traditional songs of the farmers
In the harvest fields.
I love the chirping of the birds
On the branches of the trees.
I love the crimson invitation
Of the blooming Krishnachura.
I love the comfort that touches the soul,
Like the embrace of mother nature's sari.
I love the veiled face
Of the village bride.
I love the carefree memories
Of my childhood days.
I love the heart-touching melodies
Of Rabindra and Nazrul songs.
I love the unspoken, innocent affection
That blossoms in a youthful heart.
I love the dreamy emotions
Of the very first love.
I love the deep, soulful gaze
Of a companion’s eyes.
I love the songs of friends
In the blossom-filled bower.
The original bengali poem was written by me, but the English translation was done with the help of AI
Copyright: This is a self-written poem by [Abbas Ali]. All rights reserved.