ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

Words
393
Reading
2 min
Listen
Play
6y

নৌকা বাইচকে উৎসাহ প্রদান ও ঐতিহ্যকে ধরে রাখার লক্ষে প্রতি বছর আমাদের গ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েকবছর হলো জেলা পরিষদ কতৃক এই ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হচ্ছে, এবছরেও জেলা পরিষদ কতৃক আয়োজন করা হয়েছে।

IMG_20201027_145745.jpg

গত এক সপ্তাহ ধরে হৈচৈ চলতেছিলো নৌকা বাইচ হবে। আমি তেমন এই নৌকা বাইচ প্রতিযোগিতায় আগ্রহ পাই না। কিন্তু সবার সাথে তো তাল মেলাতে হবে, সেইজন্য আগ্রহ না থাকা সত্বেও দেখতে হয়।

সকাল থেকেই নানা আয়োজন চলতেছে, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের জন্য বসার ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে ভলেন্টিয়ার সংগ্রহের কার্যক্রম চলতেছে। ভলেন্টিয়ারদের জন্য নির্দিষ্ট রং আর প্রিন্টিং করা টিশার্ট দেওয়া হচ্ছে, যাতে করে ভলেন্টিয়ারদের নির্দিষ্ট করা যায়। হঠাৎ মাইকে আমার নামও শুনতে পেলাম,

" তৌশিক, স্টেজ থেকে তোমার টিশার্ট সংগ্রহ করো"। আগেই বলেছি আমি এইসবে খুব বেশি আগ্রহ পাই না। আমি গিয়ে উপস্থাপককে বললাম আমি আগ্রহী না, এটা অন্য কাউকে দিয়ে দিন।

IMG_20201027_153436.jpg

নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হবে বিকেল ২টা থেকে। ধীরে ধীরে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করলো। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলো সাবেক মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী এবং বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান অতিথি নির্দিষ্ট সময়ের আগেই উপস্থিত, কিছুক্ষণেই বাকি অতিথিরা এসে উপস্থিত। প্রধান অতিথি ঘোষণা দিলো জাতীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। যথারীতি জাতীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হলো।

অন্যদিকে নদীতে বিভিন্ন ধরনের রঙিন প্রতিযোগী বাইচ নৌকা এসেছে। বাইচের নৌকাগুলোর বিভিন্ন নাম রয়েছে। যেমন, পঙ্খিরাজ, মযূরপঙ্খী, সাইমুন, সাত তারা, সোনার তরী, বাংলার বাঘ ইত্যাদি। বাইচের নৌকার গঠন কিছুটা বৈশিষ্ট্যপূর্ণ এবং সাজানো হয়। নৌকার সামনের গলুইটাকে খুব সুন্দর করে সাজানো হয়।

নৌকা বাইচ দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। তারা আনন্দ উপভোগ করছেন। নারী-পুরুষ সহ সবাই আসছে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে।

IMG_20201027_145731.jpg

যথারীতি বাইচ শুরু হলো, একসাথে দুটো করে নৌকা বাইচ হচ্ছে কারন নদী যথেষ্ট চওড়া না। সেজন্য দুটো করে নৌকা প্রতিযোগিতায় নামানো হচ্ছে। একটা নির্দিষ্ট স্থান থেকে বাঁশির আওয়াজে নৌকা ছাড়তে হবে এবং অন্য পাশের লাল নিশান সংগ্রহ করে আবার এইপাশে এসে যে নৌকা আগে জমা দিতে পারবে সে বিজয়ী।

IMG_20201027_153619.jpg

যে নৌকা বিজয়ী হবে সে পুরস্কার হিসেবে পাবে ফ্রিজ আর প্রতিপক্ষ দল পাবে টেলিভিশন। প্রতিযোগিতা নৌকা কে ততক্ষণাৎ পুরষ্কার দিয়ে দেওয়া হচ্ছিল কারন পরে সবাইকে পুরস্কার দিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

IMG_20201027_153640.jpg

আধুনিকতার ছোঁয়া লাগাতে আমরা নানা রকম সংস্কৃতি ভুলে গিয়ে জীবনযাত্রায় এনেছি অনেক পরিবর্তন বিবর্তন। আগের মত আমাদের নৌকাবাইচ জমে উঠে না। আমাদের এইসব ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা অতীব জরুরী। সেই ধারায় প্রতিবছর এখানে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। | Ecency