"পুঁইশাক ও চিংড়ি মাছ" রেসিপি (Malabar Spinach with Prawan)

Words
274
Reading
2 min
Listen
Play
5y

Hello
বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজ ভাবলাম আপনাদের সামনে একটি ভিন্নধর্মী খাবার নিয়ে আসি।আমরা জানি শাকের রাজা পুঁইশাক । এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতে ও সুস্বাদু , আর এর সাথে যদি একটু চিংড়ি হয় তাহলে তো জমে যায়।তাই ভাবলাম আজ একটু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করি।আজ এই রেসিপি আপনাদের শেয়ার করলাম।

IMG_20210629_100946.jpg

উপকরণ:
১. পুঁইশাক - ১ কেজি
২. চিংড়ি মাছ - ৫০০ গ্রাম
৩.জিরা - ১ চামচ
৪. তেল - ৫ চামচ
৫. লবণ - ৩ চামচ
৬. হলুদ -২ চামচ
৭. জিরার গুঁড়া - ২ চামচ
৮. ধনে গুঁড়া - ১ চামচ
৯.কাচা মরিচ - ৭ টি
১০.পেঁয়াজ ও রসুন কুচি - ১ কাপ

IMG_20210629_074921.jpg
পুঁইশাক

IMG_20210629_075137.jpg
চিংড়ি মাছ

IMG_20210629_075546.jpg
লবণ, হলুদ, জিরা, কাচা মরিচ ও জিরার গুঁড়া

প্রস্তুত প্রণালী:
১.পুঁইশাক ও চিংড়ি মাছ কেটে জল দিয়ে পরিস্কার করে ধুয়ে নিতে হবে।চিংড়ি মাছে অল্প পরিমাণে নুন ও হলুদ মেখে নিতে হবে।

IMG_20210629_080952.jpg

২. চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে নিতে হবে।তেল গরম হলে জিরা দিয়ে একটু নেড়ে নিয়ে লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে ভেজে নিতে হবে।

IMG_20210629_081205.jpg

৩. ভাজা চিংড়ি মাছ নামিয়ে নিয়ে আর একটু তেল দিয়ে এতে পেঁয়াজ রসুন কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার কাটা পুঁইশাক দিয়ে একটু ভেজে ২ কাপ জল দিতে হবে।

IMG_20210629_083245.jpg

৪. জল ফুটতে শুরু করলে একে একে হলুদ, জিরার গুঁড়া, ধোনের গুঁড়া ও কাচা মরিচ কুচি, পরিমান মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আঁচ বাড়িয়ে দিয়ে ১৫ মিনিট ধরে রান্না করতে হবে। এবার ভাজা চিংড়ি মাছ দিতে হবে।

IMG_20210629_082719.jpg

৫. পুঁইশাক সেদ্ধ হয়ে আসলে ও ঝোল গাঢ় হয়ে এলে লবণ দেখে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের পুঁইশাক ও চিংড়ি মাছের রেসিপি।এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

IMG_20210629_100943.jpg

"পুঁইশাক ও চিংড়ি মাছ" রেসিপি (Malabar Spinach with Prawan) | Ecency