এঁচোড়ের (কাঁচা কাঁঠাল) বিরিয়ানী - Green Jackfruit biryani recipe

Words
461
Reading
3 min
Listen
Play
5y

কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্নধর্মী খাবার।তা হলো কাঁঠালের বিরিয়ানি। আমরা matton biryani, chicken biryani অনেকে খেয়েছি কিন্তু কাঁঠালের বিরিয়ানি কেউ খেয়ে দেখিনি।তাই আপনারা একবার খেয়ে দেখবেন। এটি একটি সুস্বাদু খাবার।এমনকি এটি matton biryani r থেকে কোনো অংশে কম নয়।তাই ভাবলাম এই সুস্বাদু খাবার টি আপনাদের সাথে শেয়ার করি।
IMG_20210327_210928.jpg
কাঁঠালের বিরিয়ানি
IMG_20210327_205948.jpg
উপকরণ:
১. কাঁঠাল - ১ টি
২.আলু - ৩ টি
৩. ডিম - ৪ টি
৪. বাসমতী চাল - ৫০০ গ্রাম
৫. পেঁয়াজ কুচি - ১ কাপ
৬. টমেটো - ১ টি
৭. বিরিয়ানি মশলা গুঁড়া - ৫ চামচ
৮. তেজ পাতা - ৩ টি
৯. তেল - ১ কাপ
১০. লবণ - ৩ চামচ
১১. হলুদ - ১ চামচ
১২.জিরা গুঁড়া - ১ চামচ
১৩. গরম মশলা - ১ চামচ
১৪. দারচিনি , লবঙ্গ, এলাচ - ৫ টি
১৫. শুকনো মরিচ- ২ টি
১৬. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ
১৭. কাজু বাদাম - ১০০ গ্রাম
১৮. কিশমিশ - ১০০ গ্রাম
১৯. ঘি - ৪ চামচ
২০. দুধ -১ কাপ
২১. কেশর - ১ গ্রাম
২২. কেওড়া জল - ১ চামচ
২৩. গোলাপ জল - ১ চামচ
২৪. মিঠা আতর - ১ চামচ আর অর্ধেক

কাঁঠাল ও আলু

IMG_20210327_202905.jpg
বাসমতি চাল

IMG_20210318_100520.jpg
টমেটো কুচি, পেঁয়াজ কুচি,জিরা গুঁড়া,লবন ও হলুদ

IMG_20210327_210747.jpg
কাজু বাদাম ও কিশমিশ
প্রস্তুত প্রণালী:
১. হাতে তেল মেখে কাঁঠাল কেটে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।আলু কেটে নিয়ে কড়াই তে জল গরম করে অল্প লবণ ও হলুদ দিয়ে কেটে রাখা কাঁঠাল সেদ্ধ করে নিতে হবে।

IMG_20210318_095719.jpg

২. চাল ধুয়ে পরিস্কার জল দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে।
৩. ডিম ও আলু সেদ্ধ করতে হবে।

IMG_20210630_172953.jpg

৪. কড়াই তে তেল গরম করে কুচানো পেঁয়াজ ভাজতে হবে।পেঁয়াজ বাদামী রং হলে নামিয়ে নিতে হবে।

IMG_20210501_222647.jpg

৫. একই তেলে সেদ্ধ কাঁঠাল দিয়ে ২ মিনিট ধরে ভেজে নিতে হবে।ভাজা হয়ে গেলে ২ কাপ জল দিতে হবে।জল ফুটতে শুরু করলে একে একে জিরা গুঁড়া, লবণ ও হলুদ পরিমান মতো, শুকনো মরিচ গুঁড়া ১ চামচ, বিরিয়ানি মশলা দিতে হবে। এ ভাবে ১০ মিনিট রান্না করতে হবে।ঝোল গাঢ় হয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে।

IMG_20210327_205947.jpg

৬. চুলায় ভাত রান্নার পাত্র বসিয়ে তাতে জল দিতে হবে জল গরম হয়ে এলে চাল দিয়ে দিতে হবে।
এতে একে একে জিরা, তেজ পাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ও ১ চামচ ঘি দিতে হবে।ভাত ফুটে গেলে নামিয়ে জল ঝড়িয়ে নিতে হবে।
৭. এবার দমে বসাতে হবে। চুলার উপর কড়াই বসাতে হবে।কড়াই গরম হয়ে এলে অর্ধেক ভাত লেয়ার দিতে হবে। লেয়ার এর উপর রান্না করা কাঁঠাল দিতে হবে। তার উপর ভাজা পেঁয়াজ, কাজু বাদাম, কিশমিশ ও সেদ্ধ ডিম আলু দিতে হবে।এরপর দুধে ভিজানো কেশর, কেওড়া জল, ও গোলাপ জল ছিটিয়ে দিতে হবে। এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে কড়াই এর উপর ঢাকনা ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। এভাবে ২০ মিনিট রেখে দিতে হবে।

IMG_20210327_221954.jpg

৮.২০ মিনিট পর ঢাকনা নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে

IMG_20210327_222125.jpg

   তৈরি   হয়ে   গেল  আমাদের    সুস্বাদু   খাবার    কাঁঠালের    বিরিয়ানি।
এঁচোড়ের (কাঁচা কাঁঠাল) বিরিয়ানী - Green Jackfruit biryani recipe | Ecency