সাফল্য জিনিসটা আসলে সবার ভাগ্যে জুটে না। কারণ সাফল্য তো তখনি আসবে যখন আপনার সাফল্য অর্জনের জন্য প্রবল আকাঙ্খা থাকবে। আসলে কি , আপনি যদি আপনার দিক থেকেই চিন্তা করেন তাহলে আপনি যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করেন তখন অনেকেই বলবে এটা তো সহজ। আবার কেউ কবে বলবে হ্যা , আসলেই তুমি এটার জন্য অনেক কঠিন পরিশ্রম করেছো। আপনার দিক থেকে এটা কিন্তু আপনার অনেক বড় একটা সাফল্য। আর সাফল্য কখনই পরিশ্রম ছাড়া অর্জিত হয়না। আসলে হয়েছে কি , আপনি যখন কোনো একটা জিনিষকে অর্জন করতে চান বা সাফল্য আনতে চান তখন সেই সময়ের প্রথম ধাপটা অনেক কঠিন হয়। হ্যা , এটা সত্য। সাফল্যের প্রথম ধাপটা অনেক কঠিন হয়।
আর ঠিক সেই সময় আপনাকে হারাজ মানুষ হাজার কথা বলবে। কেউ বলবে আপনার দ্বারা এই কাজ হবে না , আবার কেউ বলবে সব কিছু এটা সহজ না। আসলে মানুষের কথা কি আর বলবো। আমাদের ঘরের দিকে যদি তাকাই তখন , আপনি যদি কোনো কাজে ব্যর্থ হবেন তখন আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। আসলে এটাই সমাজের নীতি। আপনি আজ সফল হয়েছেন , আপনাকে সবাই দাম দিবে। কিন্তু ওই ঠিক যখন আপনি ওই সাফল্যের প্রথম ধাপে ব্যর্থ হয়েছিলেন তখন তারাই কিন্তু আপনাকে নিয়ে হাসাহাসি করেছিল।
আর অনেকেই হয়তো তাদের এই নিন্দার কারণে জীবনে আগাতে পারেনি। আবার কেউ হয়তো শত বাধা বিপত্তি পার করে নিজের জীবনে সাফল্য অর্জন করতে পেরেছে। এখন সেই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারছেন। এখন হয়েছে কি , আপনাকে কেউ এখন আর আপনাকে উৎসাহ দেয়ার মতো কেউ নেই। আপনার নিজেকেই নিজের উৎসাহ দিতে হবে। আর যেদিন আপনি সাফল্য অর্জন করতে পারবেন সেই দিনই হয়তো আপনাকে দাম দিবে। আর সত্যি বলতে গেলে সমাজের সবাই এখন স্বার্থপর। নিজের স্বার্থের জন্য আপনাকে সবাই সম্মান করবে।
আজকেই এই দুনিয়াটা আশ্চর্য ভাবে অর্থ আবার বৃত্তের পিছনে ঘুরছে। এখন তো এমন হয়েছে যে নিজের স্বার্থের জন্য অন্যের পেটের উপর নিজের পা উঠাতেও দিদা বোধ করে না। আর এভাবেই আস্তে আস্তে পৃথিবীর সবাই স্বার্থপর হয়ে যাচ্ছে। আপনার যখন টাকা থাকবে তখন আপনাকে কেউ হয়তো সম্মান না দিয়ে থাকবেনা , আর ঠিক ১০ বছর আগে যখন আপনার কিছু ছিল না ঠিক তারাই আপনার কোনো খোঁজ খবরই রাখেনি।
এখন মূল কথা হচ্ছে , আপনি যখন আপনার কোনো কাজ করতে যাবেন তখন আপনার প্রথম ধাপটা অনেক কঠিন হবে , বার বার পরাজিত হবেন তখন কিন্তু থামলে হবে না। আর বেশির ভাগ মানুষই প্রথম ধাপে পরাজিত হয়ে যায় এবং সব আশা ছেড়ে দেয়। আর এটা হয় শুধু মানুষের নিন্দার ভয়ে। সবাই আপনাকে নিয়ে নিন্দা করবে। সবাই বলতে আপনার পরিবার সহ। কিন্তু করার তো কিছু নেই , আপনি যদি ওদের নিন্দা গুলোকে উপেক্ষা করে আপনার জীবনের সেই লক্ষের দিকে অগ্রসর হন তাহলে আপনি অপার জীবনে সত্যি করে সাফল্য অর্জন করতে পারবেন।
পাছে লোকে কিছু বলে , এটা সত্যিই। ওরা নিন্দা করলেতো আপনার কিছু করার নেই। আর ওদের ওদের কথায় আপনার তো কিছু আসেও না যায়ও না। হয়তো একদিন আপনি সফল হলে তারাই আপনাকে নিয়ে ভালো আলোচনা করবে। এটাই এখন বর্তমান পৃথিবী। মুহূর্তের মধ্যেই পরিবর্তিত হয়ে যায়।