"ডাক সমাচার"

Words
495
Reading
3 min
Listen
Play
4y

আমরা ছোটদের নাম ধরে ডাকলেও বড়দের তো আর নাম ধরে ডাকতে পারি না।তাই বড়দের আমরা বিভিন্ন ভাবে সম্বোধন করি।যেমন মাকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি। আম্মা, আম্মু, মা,মায়া,মামনি আরও অনেক কিছু। এই ডাক আসলে নির্ভর করে সংস্কৃতি,আঞ্চলিকতা,পারিপার্শ্বিক পরিবেশ ইত্যাদির উপর। মাকে আপনি আম্মু বলেন আর আম্মা বলেন তাতে মায়ের প্রতি ভালোবাসা কমবে না।

আমরা আমাদের মাকে আম্মা বলে ডাকি। আমার আম্মা আমাদের নানুকে মায়া বলে ডাকতো।শহরের বাচ্চারা আবার ইংরেজিতে মামমি,মম, মামমা অনেক কিছু ডাকে তাতে কি মায়ের ভালোবাসার কোনো পরিবর্তন হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বর্তমান সময়ে সিলেব্রেটির অভাব নেই। ঐ যে চমক হাসানের ফেইসবুক সঙ্গীতের একটা লাইনের মতো "আমার মতো অগাবগাও সিলেব্রেটি বনে যায় "।চমক হাসান অত্যন্ত মেধাবী একজন লোক। সিলেব্রেটি হওয়ার সব যোগ্যতায় তার আছে।কিন্তু বর্তমানে তার বলা সে "অগাবগা সেলিব্রেটি"র কোনো অভাব নেই।

তো সেসব সেলিব্রিটিদের প্রায়ই বিভিন্ন সাক্ষাৎকারে বলতে দেখি বিশেষ করে মা অথবা বাবা দিবসে, "আমি আমার বাবাকে আব্বা বলে ডাকি। আসলে আব্বা ডাক ভিতর থেকে আসে এতে আলাদা রকম শান্তি।" আবার আর একজন বলবে আমি বাবা বলে ডাকি এ যেনো অন্য রকম ভালোবাসা আহা।আরে আপনার কি মনে হয়, যে ডেড ডাকে সে কি ঠোঁট বন্ধ রেখে ডেড বলে ভিতর থেকে বলে না।

এবার আসি ভাই বোনদের ডাকে। বড় বোনকে আপনি দিদি ডাকতেই পারেন। দিদি ডাকবেন শুরু হবে আলোচনা সমালোচনা। দিদি, দাদা,বৌদি এগুলো নাকি হিন্দুদের ডাক। তাই আপনি মুসলিম হলে নাকি এসব ডাকতে পারবেন না।এমন অনেক কথা।
আমি আমার বোনদের মধ্যে সবচেয়ে বড় যে থাকে বলি "দিদি"।তো এই দিদি ডাক নিয়ে অনেক কথা শুনেছি ছোট থেকে।সবাই বলে,তুমি মুসলমান হিন্দুদের ডাক কেনো ডাকো।আমি একটাই উত্তর দেই,আরে এটা বাংলা ভাষার অন্যান্য শব্দের মতো একটা শব্দ,এখন আমি যদি এটা ডাকতে না পারি,তাহলেতো বাংলা ভাষায় কথাও বলা যাবে না।অবশ্য ইংরেজি "অক্সফোর্ড ডিক্সনারিতে" যে দিদি শব্দ রয়েছে সেখানে বলা হয়েছে এটা বাংলা থেকে নেওয়া কিন্তু এর উৎপত্তিস্থল হিন্দি ভাষা।

যাইহোক,ছোট বেলা একটা সিনেমা দেখেছিলাম। উপজাতি একটা মেয়ে বাঙালি একটা ছোট বাচ্চাকে পেয়েছে।এখন সে থাকে খুব আদর করে নিজের কাছে রেখে দিলো। কয়েক দিন পর ছেলেটাকে জিজ্ঞেস করলো আমি তোমার কে? ছেলেটা বললো মা। সে আবার জিজ্ঞেস করলো তুমি আমাকে কি ডাকবে? ছেলেটি বলে মা। এবার মেয়েটি বলে না আমাকে তুমি "মই" বলে ডাকবে।তার সংস্কৃতিতে মাকে মই বলে। এটা তার "কমফোর্ট জোন"। এটাতেই সে অভ্যস্ত।এবং এটাই তার প্রিয়।এখানে ভিতর থেকে আর বাইরে থেকে আসার কোনো ব্যপার নেই।

আমাদের বাড়ির পাশে একটা মুচি বাড়ি আছে।আমরা ওদের মুচি বললেও ওরা নিজেদেরকে বলে "পরিদাস"।ওরা আমাদের সাথে বাংলা কথা বলে কিন্তু নিজেরা অন্য ভাষায় কথা বলে। ওরা নিশ্চয়ই মা,বাবা,কিংবা আব্বু, আম্মু ডাকবে না।

ছোটো মালয়েশিয়াতে থাকে,সেখানে নাকি মাকে নাকি "ইবু" আর বাবাকে "আইয়্যা" বলে ডাকে। তারা কি তাদের মা বাবাকে ভালোবাসে না!ডেড মম নাকি বড়লোকের উগ্র ছেলে মেয়েরা ডাকে।আচ্ছা ডেড, মম শব্দ গুলো কি এমন দোষ করেছে যে ভালো মানুষেরা ডাকতে পারবে না।

বর্তমান পরিস্থিতি এমন হয়েছে সব কিছুতো সমালোচনা আর দোষ খুঁজার চেষ্টা। সম্বোধনটা পর্যন্ত বাদ পরেনি।আরে সবাই নিজেদের আবেগ অনুযায়ী যেটা মন চায় ডাকবে এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতার মধ্যেই থাকা উচিত।এই ডাকাডাকির মধ্যে ছোটলোক,বড়লোক বলে শ্রেণীভেদ করার কি দরকার?
আপনার মাকে আদর করে আম্মার বদলে আম্মি বলছেন তো পাশ থেকে কেউ বলে দেবে "দুই দিনের বৈরাগী ভাতেরে বলে অন্ন।"

IMG_20190602_231804.jpg

"ডাক সমাচার" | Ecency