আজ বড় মামার একটা কথা খুব মনে পড়ছে। তিনি বলতেন "জীবনটা ষোল গুটি খেলার মতো।ঠিক মতে খেলে যাবি তুই চ্যাম্পিয়ন, আর প্যাচ লাগাবি তো হেরে যাবি "।ষোল গুটি কখনো খেলা হয়নি তাই ব্যপারটা এতোটা বুঝি না।তবে দাবা খেলেছি তো সেখানে একি রকম ঠিক মতো খেললে সহজে অন্য পক্ষ হেরে যাবে। কিন্তু একটা চাল ভুল তো শেষ। মানে খেলতে গেলে সব সময় খেলায় মনোযোগ দিতে হবে এটা বাধ্যতামূলক।এতো গেলো খেলার কথা।এবার আসা যাক মামা সেই ষোল গুটির সাথে তুলনা করা জীবনের কথায়। মামা যখন বলতেন তখন বিষয়টা বুঝতাম না। আজ মামা নেই কিন্তু মামার কথাটা কত বড় সত্যি তা হারে হারে টের পাই।
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান।তথাকথিত লিখতে বসলেই যে সবাই বলে আমি মধ্যবিত্ত,এইধরনের কিছু না আবার,সত্যিকারেই।
কিন্তু আমরা থাকা কিংবা খাওয়ার কষ্ট কখনও করিনি।কিংবা বলা যায় অভাব দেখিনি।আমাদের আম্মা আমাদের সামনে থেকে আমাদের আড়াল করে রেখেছে। আমাদের ভালো থাকার ব্যবস্থা করেছে ততটুকু যতটা হয়তো ওনার সাধ্যের থেকে অনেক বেশি।তাই সঠিক ভাবে পরিচালনা করলে, জীবন কতো সরল ভাবে চলে তা সেই ছোট বেলা থেকে দেখেছি।তাই আমরা ভাইবোনেরাও সরল পথে সহজ ভাবে চলতে শিখেছি।কিন্তু ইদানীং আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে তা থেকে বুঝলাম ভুল করেও যদি এর জন্য কিছু শাস্তি পাওয়ার থাকে আর এ শাস্তি মাথা পেতে নিয়ে কাজ হয়তো শেষ করা যায়।
তবে কিছু ভুল এমন আছে যা করলে জীবনের গতিপথের মারাত্মক পরিবর্তন হয়ে যায়।জীবনের মোড় ঘুরে যায় ভাবনার বাহিরে এমন কোনো পথে।
ঐ যে ষোল গুটি খেলার মতো,চালের ভুলে যেমন হারতে হয়,সিদ্ধান্তের ভুলে তেমন পুরো জীবনই উলট পালট হয়ে যায়।