কে বদ?

Words
148
Reading
1 min
Listen
Play
4y

ব্যক্তি ০১ঃ কি দিন আসলো!আমরা এখন বড় বড় পাপরে কত তুচ্ছ মনে করি।

ব্যক্তি ০২ঃ তাইতো আগের মানুষ ছোট কোন পাপ করলেই,সেটাকে ধ্বংসকারী পাপ হিসাবে ধরতো।

ব্যক্তি ০২ঃ হ্যাঁ,গীবত করাকে এখন মানুষ স্মার্টনেস হিসাবে নেয়।কে, কোন জায়গায়, কি খারাপ করছে তা নিয়েই আলোচনা চলে আড্ডাতে।কিন্তু এটা যে নৈতিকভাবে কত বড় পাপ তা কেউ ভাবে না।

ব্যক্তি ০৩ঃ গীবত কাকে বলে?

ব্যক্তি ০২ঃ আরে, কোন মানুষের অনুপস্থিতিতে তার দোষ নিয়া আলোচনা করা,যদি সে সেটা শুনতো তাহলে সে কষ্ট পেতো।

ব্যক্তি ০১ঃ কি বলবো ভাই,আজকালকার দিনে ভালো হয়ে থাকা মুশকিল।আমি ভালোভাবে থাকি, মিথ্যা কথা বলি না,এইজন্য আমার কলিগ,জামিল ভাই বলছিলো,এইরকম ফেরেশতাগিরি দেখালে নাকি চাকরি করা মুশকিল হবে।

ব্যক্তি ০২ঃ হ্যাঁ সেতো এটা বলবেই,এই জামিল লোকটা এতো বদের বদ,বসকে সে মিথ্যা কথার ফুলঝুরি দিয়ে ভুলিয়ে রাখে।কতো টাকা যে অফিস থেকে মারে উপরওয়ালাই জানেন।

ব্যক্তি ০১ঃ আরে মদ গাঞ্জাও খায়,নেশাখোর একটা।তাকে চাকরি থেকে যদি বের করা যেতো।বদলোক একটা।আবার আমাকে উপদেশ দিতে আসে........

Ramjan-1811080942.jpg

কে বদ? | Ecency