Street food

Words
205
Reading
1 min
Listen
Play
8y

আমি আগেও street food নিয়ে পোস্ট দিয়েছি কয়েকবার এবং অাপনাদের সাড়া বেশ ভালো ছিল।অাপনারা এমন রিভিউ অারো চেয়েছিলেন।

অাসলে অামি ওলিগলি ঘুরে সস্তায় ভালো খাবার খুজি। সম্প্রতি সময়ে দেখলাম বার্গার এর অনেক রিভিউ, তাই অামার ও রিভিউ দিতে স্বাদ জাগলো। কিন্তু অামি তো গরিব মানুষ তাই দামি জায়গায় দামি বার্গার খেয়ে রিভিউ দিতে পারি না/ মন থেকে অাসে না।

অামার ওই কম দামে রাস্তার পাশের / ছোট্ট দোকানের ভালো খাবার টা বেশি প্রিয়। তাই রিভিউ গুলো ও এইগুলো নিয়ে ই দেই।

দোকান নাম: 'দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন' ( জি, এইটাই দোকানের নাম)

খাবার: দাদা রেগুলার বার্গার
দাম : ৬০ টাকা
রেট: ৯/১০

খাবার: BBQ chicken বার্গার
দাম: ৭০ টাকা
রেট: ৯.৫/১০

খাবার : দাদা রেগুলার সাব
দাম: ৮০ টাকা
রেট: ৮.৫/১০

লেবুর সরবত : ২০ টাকা ( পাশের সেলিম ভাইয়ের সরবতের দোকান থেকে অানানো। সেলিম ভাই কে নিয়ে অারাকদিন পোস্ট দিবো।)
রেট : ১০/১০

জায়গা টা অনেক ছোট। অাগে একদম ই বসার জায়গা ছিল না, রেসেন্টলি ওরা ১৮/২০ জনের মত বসার জায়গা করেছে। ডেকোরেশন সুন্দর, কিন্তু ২/৩ ঘন্টা বসে অাড্ডা দিতে পারবেন না। খাওয়া হলে অন্যকে সুযোগ দিতে হবে খাওয়ার এবং সেল্প সার্ভিস।

লোকেশন : মিরপুর ২, প্রশিক্ষার মোড়ে ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যে গলি গিয়েছে ওইটা ধরে ৫ মিনিট হাটলে ই পাবেন।

Street food | Ecency