🤗হ্যালো
[Foodies Bee Hive ]
সকল বন্ধুরা 🤗
কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাই সুস্থ এবং ভাল থাকুন এটাই কামনা। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজকে আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। মুরগির মাংস খেতে সকলেই কমবেশি পছন্দ করে। বাটা মসলা দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে একটু বেশি মজা হয়। এ কারণে আজকে বাটা মসলা দিয়ে মুরগির মাংস রান্না করলাম। আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে।
🔸 উপকরণ 🔸 |
|---|
মুরগির মাংস
পেঁয়াজ কুচি
রসুন বাটা
মসলা বাটা
লবণ
তেল
আলু
আর্টের বিবরণ
🔸ধাপ 1️⃣ 🔸 |
|---|
প্রথমে আমি একটি বাটির মধ্যে মুরগির মাংসগুলো নিয়ে নিলাম।
🔸ধাপ 2️⃣🔸 |
|---|
এরপর একটি বাটির মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন বাটা, মসলা বাটা নিয়ে নিলাম।
🔸 ধাপ 3️⃣ 🔸 |
|---|
এরপর চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম। এরপর পাতিল এর মধ্যে পরিমান মত তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, মসলা বাটা দিয়ে দিলাম।
🔸ধাপ 4️⃣🔸 |
|---|
এরপর ভালোভাবে মশলা গুলো মিশিয়ে নিলাম। এরপর মুরগির মাংস গুলো দিয়ে দিলাম।
🔸ধাপ 5️⃣ 🔸 |
|---|
এরপর কিছুক্ষণ পর মুরগির মাংস গুলো ভালোভাবে নেড়ে নিলাম।
🔸ধাপ 6️⃣ 🔸 |
|---|
এরপর মাংসগুলো কষিয়ে নেয়ার পর আলু দিয়ে দিলাম।
🔸ধাপ 7️⃣ 🔸 |
|---|
এরপর কিছুক্ষণ পর পর ভালো ভাবে নেড়ে ছেড়ে নিলাম। এরপর তৈরি হয়ে গেল সুস্বাদু মুরগির মাংস রান্না রেসিপি।