বেকারি স্টাইলে পাউরুটি তৈরির রেসিপি

Words
428
Reading
2 min
Listen
Play
6y

আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম আমার আইডিতে । আশা করি আপনারা সবাই ভাল আছেন । আজ আমি আপনাদেরকে দেখাবো ঘরে বেকারি স্টাইলে কিভাবে পাউরুটি তৈরি করবেন ।
পাউরুটি তৈরির জন্য প্রথমে আমি হাফ কাপ কুসুম গরম দুধ এর মধ্যে ২ চা চামচ ইস্ট ও ১ টেবিল চামচ চিনি দিয়ে দিব । এখন এটাকে ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিব ।
IMG_20201015_192157.jpg

পাঁচ মিনিট পরে যখন ইস্ট একটিভ হয়ে ফুলে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব ১ কাপ ময়দা । আপনারা ময়দার পরিবর্তে আটা ও ব্যবহার করতে পারেন আর দেবো সামান্য পরিমাণ লবণ । এখন এই সমস্ত উপকরণ গুলো ভালোভাবে ৭ থেকে ১০ মিনিট মুথে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সোয়াবিন তেল ।IMG_20201015_192213.jpg

আপনারা তেল এর পরিবর্তে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন । আমি যেহেতু বেকারি স্টাইলে পাউরুটি টি তৈরি করব সে কারণে আমি সোয়াবিন তেল ব্যবহার করলাম । এখন এটাকে আরো পাঁচ মিনিট মুথে একটি সফট ময়দার ডো তৈরি করব । ময়দার ডো টি করা হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ।
IMG_20201015_192136.jpg

IMG_20201015_192208.jpg

আধা ঘন্টা পরে আমার ডো টি ফুলে ডাবল হয়ে গেছে । এখন আমি ডো এর মধ্যের হাওয়া বের করে আরো পাঁচ মিনিট মুথে নেব । মুথা হয়ে গেলে সম্পূর্ণ ডো টাকে একটু মোটা করে রুটির মতন বেলে এটাকে হাত দিয়ে রোল করে নেব । এখন আমি যে মোল্ড এর ভিতরে রুটি তৈরি করব ।সেটাতে হালকা একটু তেল ব্রাশ করে নেব ।
IMG_20201015_192216.jpg

IMG_20201015_192222.jpg

এবার আমি ময়দার রোলটি মোল্ড এর মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে চারি সাইডে সমান করে দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ।আধা ঘন্টা পরে দেখুন ডো টি কেমন ফুলে উঠেছে ।
IMG_20201015_192225.jpg
IMG_20201015_192236.jpg

এটাকে এখন আমি ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫ মিনিট বেক করব । আপনারা চাইলে এটা চুলায় বেক করতে পারেন । সেক্ষেত্রে চুলায় একটি বড় মুখ ওয়ালা হাড়ির মধ্যে একটি স্টান দিয়ে তার উপরে মৌল্ডটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন । চুলায় বেক করার ক্ষেত্রে চুলার আচঁ মিডিয়ামে রাখতে হবে ।
৩৫ মিনিটে আমার পাউরুটি তৈরি হয়ে গেল । এখন আমি এটাকে ওভেন থেকে বের না করে শুধুমাত্র ওভেনের ঢাকনা খুলে পাউরুটির উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে ওপেনটি বন্ধ করে আরো পাঁচ মিনিট রেখে দিলাম । এতে পাউরুটির উপরের অংশটা দেখতে সুন্দর লাগবে ও নরম থাকবে । পাঁচ মিনিট পরে ওভেন থেকে পাউরুটি টি বের করলাম । দেখুন এটা কত সুন্দর সফট হয়েছে ।
IMG_20201012_194107.jpg

IMG_20201015_192240.jpg

আজ এখানেই শেষ করছি । আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ।আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি ।
উপকরণ :
১ কাপ ময়দা
২ চা চামচ ইস্ট
১ টেবিল চামচ চিনি
হাফ কাপ কুসুম গরম দুধ
হাফ কাপ সোয়াবিন তেল বা বাটার

বেকারি স্টাইলে পাউরুটি তৈরির রেসিপি | Ecency