বিকেলের খাবার

Words
292
Reading
2 min
Listen
Play
6y

IMG_20200928_173408.jpg

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন । আজ আমার মেয়ে আবদার করল বেগুনি ভাজা খাবে । আমি ভাবলাম বাইরে থেকে না কিনে ঘরেই বানিয়ে দি । তাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে মুচমুচে সুস্বাদু বেগুনি তৈরি করলাম ।
বেগুনি তৈরির জন্য প্রথমে আমি দুটো বেগুনকে লম্বা পিস পিস করে কেটে নেব বেগুনের পিস অনেক পাতলা ও না আবার মোটাও হবে না । বেগুন টা কাটা হয়ে গেলে এতে সামান্য পরিমাণ লবণ মাখিয়ে রেখে দিব ।
এখন বেগুনি তৈরীর জন্য আমি বেসনের ব্যাটার তৈরি করব বেসনের ব্যাটারের জন্য আমি নিব ১ কাপ বেসন . ১ টেবিল চামচ চালের গুঁড়া অথবা কনফ্লাওয়ার . ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়া . হাফ চা চামচ বেকিং পাউডার ও পরিমাণমতো লবণ ।
IMG_20200928_172210.jpg

এখন এ সমস্ত উপকরণ গুলো শুকনা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব । উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব । বেসন টা যখন একটু মাখোমাখো হবে বুঝব এটা হয়ে গেছে । এখন চুলায় একটি ফ্রাইপেনে সোয়াবিন তেল ঢেলে দিব । তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন পিস করা বেগুনগুলো বেসন এর মধ্যে ডুবিয়ে ভালোভাবে এর গায়ে বেসন মাখিয়ে তেলে ছেড়ে দিব । আমি প্রথম পাঁচ পিস বেগুন বেসন মাখিয়ে তেলে ছাড়লাম ।
IMG_20200928_172216.jpg

এটাকে বারবার উল্টোপাল্টা করব না ভালোভাবে এক পাস হয়ে গেলে তারপরে একবার উল্টে দেবো । এভাবে দুই পাস হয়ে গেলে উঠিয়ে নেব । এভাবে আমি সম্পূর্ণ বেগুন গুলো ভেজে নিলাম । তৈরি হয়ে গেল মচমচে সুস্বাদু বেগুনি । বেগুনি পেয়ে আমার মেয়ে খুব খুশি ।
উপকরণ :
১ কাপ বেসন .
১ টেবিল চামচ চালের গুঁড়া বা কনফ্লাওয়ার .
১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া .
হাফ চা চামচ বেকিং পাউডার .
পরিমাণ মত লবণ .

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ।

বিকেলের খাবার | Ecency