নিজের রাগ কে কখনোই নিয়ন্ত্রণ রাখতে পারেন না ? দেখে নিন কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন।
রাগ এমন একটি আবেগ যা খুব কম মানুষ ই নিয়ন্ত্রণ রাখতে পারে। অনেকসময় আমরা অনেক চেষ্টা করেও নিজের রাগকে নিয়ন্তন রাখতে পারি না এবং তার ফলস্বরূপ আমরা নানা ভাবে নিজেদের কোনো না কোনো ক্ষতি করে থাকি।কোনো কিছু সিদ্ধান্ত যখন আমরা রাগের সময় নিই তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি এবং সেটি আমাদের জন্য ভালো হয় না।
বন্ধুরা এটা জানো কি রাগের সময় ও আমাদের শরীরের এনার্জি খরচ হয়, যে এনার্জি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি ও নিজেদের সফলতার শীর্ষে নিয়ে যেতে পারি। আমরা যদি আমাদের রাগকে নিয়ন্তনে রাখতে পারি তাহলেই আমরা সেই এনার্জি ব্যবহার করতে পারবো , আর না হলে সেই এনার্জি আমরা খারাপ কাজে নষ্ট করে ফেলবো। চলুন জেনে নিই কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখবো রাগের সময়।
গান শোনা শুরু করুন :
কোনো বিষয় নিয়ে রাগ হতে শুরু করলে গান শোনা শুরু করুন, গান এমন একটি জিনিস যা আমাদের মস্তিষ্কের রিলাক্স করতে ও মনযোগ অন্যদিকে সরিয়ে রাখতে সাহায্য করে।
রাগ কমানোর ব্যায়াম :
রাগ কমানোর দারুন একটি শ্বাস- প্রশ্বাস এর ব্যায়াম আছে, এটি খুব কার্যকরী একটি ব্যায়াম। এই ব্যায়াম টি করুন খুব ভালোভাবে করেন, শ্বাস নিন ৫-৭ সেকেন্ড ধরে রাখুন তারপর ছাড়ুন। এইভাবে করতে থাকুন যতক্ষণ না নিজেকে শান্ত করতে পারছেন।
নিজের অনুভূতি লিখুন :
অনেক সময় দেখা যায় আমরা অনেক কথা বলতে পারি না আর সেগুলো মনের ভিতরে জমতে থাকে, মন ভারী হয়ে যায় তাই যখন রাগ হয় সেই সময় মনের ভিতরে জমে থাকা রাগের অনুভূতি বা মনের কষ্ট লিখে ফেলুন একটি ডায়রী তে। দেখবেন রাগ অনেকটা কম গেছে।
বন্ধুরা এটি থেকে যদি আপনার জীবনের কোনো উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট করে আমায় জানাবেন ও উপভোট করে আমায় উৎসাহিত করবেন।