মাঠ থেকে তোলা আমার কিছু ফটোগ্রাফি........

Words
398
Reading
2 min
Listen
Play
5y


আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে যে যেখানে আছেন সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আমার নতুন একটা পোষ্ট নিয়ে। আজকে আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। ছবিগুলো আমি মাঠ থেকে তুলেছিলাম। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। চলুন শুরু করি আমার আজকের পোষ্ট-


IMG_20210807_173755_546.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: rasel72@rasel72.


এই ছবিটা হয়ত আপনারা অনেকেই চিনে থাকবেন। এটা হলো কলার গাছের পোয়ার পাতার ছবি । পাতা যখন কেবল মাত্র বের হয় তখন দেখতে এমনটা হয়। পেচানো মাইকের মতো হয়। তারপর আস্তে আস্তে পাতাটা ছড়াতে থাকে। এভাবে প্রতিনিয়ত পাতা সৃষ্টির মাঝে কলা গাছ বড় হতে থাকে।


IMG_20210807_173735_039.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: rasel72@rasel72.


এটা হলো পশুকে খাওয়ানো ঘাসের খেত। এখানে ঘাস বোনা হয়েছে। যেগুলো বড় হলে কেটে গবাদিপশুকে খাওয়ানো হবে। এগুলো মূলত গীনি,নেপিয়ানি ঘাস নামে বেশি পরিচিত।


IMG_20210807_173818_938.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: rasel72@rasel72.


এটা হলো কলার পাতার মাথায় হওয়া আকাঁ বাকাঁ শিষ। প্রতিটা কলার পাতা বের হবার আগে এভাবে শিষ বের হয়। যেটা দেখতে অনেক সুন্দর লাগে।অনেকটা পেচানো সাপের মতো দেখতে লাগে।


IMG_20210807_175451_355.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: rasel72@rasel72.


এটা হলো ধান খেত। কেবল মাত্র এই জমিতে ধান লাগানো হয়েছে। প্রথমে ধান লাগানোর জন্য মাঠের খেতে পানি দিয়ে কাদময় করে নেয়া হয়। তার পর তাতে ধানের চারা রোপন করা হয়। কিছুটা দূরে দূরে ধানের চারা রোপন করা হয়।


IMG_20210807_173829_422.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: rasel72@rasel72.


এটা হলো কেটে নিয়ে যাওয়ার পর কলার পোয়ার দৃশ্য। যখন কলার গাছের পাশে হওয়া পোয়াগুলো বা চারা কলা গাছগুলো কেটে নেওয়া হয়। তার পর সেটা থেকে আস্তে আস্তে বড় হতে থাকে। যখন বড় হয়। তখন ধাপে ধাপে একটা সিরির মতো দেখতে লাগে এবং এর গা দিয়ে এক ধরনের পানি জাতীয় কষ বের হয়।


IMG_20210807_173808_147.jpg

Device : Itel vision 1.
w3w link
photographyer: rasel72@rasel72.


এটা হলো মাঠে হওয়া ঘাসের ফুল। মাঠে খেতের মাঝে বিভিন্ন ধরনের গাছের জন্ম হয়। যার মাতায় আবার দেখা যায় নানা ধরনের, নানা আঙ্গিকের ফুল। যা দেখতে অনেক সুন্দর লাগে।



আজকে আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আমার আজকের ছবিগুলো। আমি চেষ্টটা করেছি ছবিগুলোর সাথে কিছুটা বর্ণনা দেওয়ার।সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরে আমার কোনো নতুন পোষ্ট নিয়ে।


আমি rasel72@rasel72 অঙ্গিকার করছি যে, উপরের সকল লেখাগুলো আমার নিজের লেখা এবং ব্যবহার করা সকল ছবি আমার নিজের তোলা।


সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোষ্টটা দেখার জন্য এবং আপনাদের মতামতটা জানানোর জন্য।



মাঠ থেকে তোলা আমার কিছু ফটোগ্রাফি........ | Ecency