এই পৃথিবীর সব কিছুই যেন বেশ অদ্ভুত। কেউ যেন কারুর নিয়মে চলতে চায় না।সবাই সবার নিয়মে চলে।আমাদের সবারই কিছু অভ্যাস রয়েছে।সেটা হতে পারে ভালো কিংবা খারাপ।যদি ভালো অভ্যাস হয় তাহলে আমরা সবাই তাকে পছন্দ করি আর খারাপ হলে দূরে ঠেলে দিই।এদের মাঝে কিছু মানুষ আছে যারা তাদের এই খারাপ অভ্যাসগুলো থেকে বেড়িয়ে আসতে চায়। কিন্তু কিছু মানুষ আছে সব সময় নিজের সিদ্ধান্তটাকেই প্রাধান্য দেয়।সে ভুল করুক বা সঠিক। সেটাই তার কাছে ঠিক।সে তার অভ্যাসটাকে পাল্টাতে চায় না।কিছু কিছু মানুষের খরাপ অভ্যাসটা যেন তার প্রতিদিনের চলার সাথী হয়ে গেছে।তাই তাকে আর বাদ দেওয়া যাবে না।তারা যদিও বাদ দিতে চায়, কিন্তু যেন অভ্যাসগুলো তাদের পিছু ছাড়ে না।এটা পাল্টানোর জন্য পাল্টাতে হবে আমাদের মানসিকতাকে, বদলাতে হবে নিজের ভাবনাগুলোকে।
এটা আমিও আমার নিজের জীবন থেকে উপলব্ধি করি।কারণ আমার জীবনে এমন কিছু অভ্যাস রয়েছে, যেগুলো বাদ দেওয়ার চেষ্টটা আমি খুব করি।কিন্তু দুই এক দিন বাদ গেলেও পরের দিনই আবার আগের অবস্থায় ফিরে যায়।আসল কথা হলো সেই জিনিসটা বাদ দেওয়ার মতো কষ্ঠোর মানসিকতা আমি আমার মধ্যে এখনও তৈরি করতে পারি নাই।যার কারণে আজও অভ্যাসগুলো আমার মধ্যে বিরাজ করছে।তবে আমি সব সময় চেষ্টটা করে যাচ্ছি বাদ দেওয়ার জন্য।এখন কিছুটা কমেছে অভ্যাসটা।আশা করি সামনে আর অভ্যাসটা থাকবে না।আমাদের জীবনের জন্য যে কাজটা উপকারে আসবে না। সেটা কখনও করা যাবে না।এমন কিছু অভ্যাস গড়ে তুলতে হবে যাতে আমাদের সামনের ভবিষ্যৎটাকে উজ্জল করতে পারি।কেউ কিছু না বলতে পারে।নিজেকে সব সময় নতুন ভাবে গড়ে তুলতে হবে।
আমি গতপরশু দিন আমাদের মাঠের খেত দেখতে গেলাম।আমাদের মাঠে কলা লাগানো হয়েছে।তো মাঠে গিয়ে একটা জিনিস দেখে আমার বড় আপসোস হলো এবং রাগও হলো।আমাদের জমিতে একটা পেঁপে গাছও আছে।যাওয়ার পর দেখি গাছের সবচেয়ে বড় পেঁপেটা কে যেনো পেড়ে নিয়েগেছে।শুধু পেঁপে নিয়েছে তা নয়, একটা মদনা কলা গাছ থেকে এক কাধ মদনা কলা কেটে নিয়ে গিয়েছে।জিনিসটা দেখেই আমার খুব খারাপ লাগলো।মানুষের মনের বিবেকটা কি হারিয়ে গেছে নাকি বুঝতে পারলাম না।কিভাবে অন্যের খেত থেকে না বলে জিনিসগুলো নিয়ে যায়।আজ আমাদের এই নিচু মন মানসিকতার কারণে আমরা আমাদের বদ অভ্যাসগুলো পাল্টাতে পারছি না।যারাই জিনিসগুলো চুরি করেছে, তারা যদি আমাদের কাছ থেকে জিনিসটা চেয়ে নিত তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না।কিন্তু তারা আমাদের না বলে চুরি করে জিনিসগুলো নিয়েছে।
আমরা আমাদের মনের চিন্তা গুলো পরিবর্তন না করতে পারার কারণে আজ আমরা এই অবস্থানে। আমরা যদি নিজের নিজের জিনিস নিয়ে সন্তুষ্টি থাকতাম, তাহলে আমরা এক সময় বড় পজিশনে যেতে পারব।আমাদের উচিত আমাদের নিজেেদের মনের সকল খারাপ ভাবনাগুলো এবং খারাপ অভাবসগুলো বাদ দিতে পারলেই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব।আসলে কিছুটা দোষ আমাদের সমাজ ব্যবস্থারও, আমরা তো ছোট বেলা থেকে পরিবার এবং সমাজে যা দেখেছি সেটায় শিখেছি।যদি আজ আমাদের সমাজ ব্যবস্তা ঠিক হতো তাহলে আজ এতো দূরনীতির চাদড়ে ঠাকা থাকতো না দেশটা।আসলে সবচেয়ে বড় কথা হলো, আমাদেরকে আমাদের খারাপ অভ্যাসগুলো পাল্টাতে হবে।তাহলে একটা সুন্দর জীবন,সমাজ এবং রাষ্ট্র পাওয়া যায়।