গল্পের শুরুটা বেশ ভালোই হয়। তবে পরবর্তীতে কারো জীবন সুখের হয় কারো বা দু:খের। আর্থিক সমস্যা থাকার পরও পরিবারের সবাই মিলে শান্তি তে থাকা যায়। কিন্তু অবশ্যই একে অপরের প্রতি বিশ্বাস, আস্থা থাকতে হবে।
কেননা যে কোন মূহুর্তেই সব কিছু শেষ হয়েও যেতে পারে। পরিবারে বাবা-মায়ের ভালোবাসায় শিশু সুষ্ঠু ভাবে বেড়ে উঠে। যদি সেই শিশুই প্রতিদিন বাবা-মায়ের মধ্যে ঝগড়া করতে দেখে তাহলে শিশুটি হতাশায় ভুগবে। আবার পরিবারের কেউ যদি শিশুটি কে সময় না দেয় তাহলে শিশুটি ভালোমন্দ শিখবে কার কাছে?
চার দেয়ালের মাঝে বন্দি থাকতে -থাকতে একসময় হয়তো শিশুটি ঠিকই বড় হবে কিন্তু কারও সাথে কথা বলার শক্তি হারিয়ে ফেলবে। তাছাড়া আমরা আপনজনকে হারিয়ে একাকিত্বে জীবন কাটাই। কথা শোনার মতো কেউ থাকে না। তখনই হাজার চিন্তা -ভাবনা মাথায় আসে।
আর মানুষিক ভাবে অসুস্থ হয়ে যাই।
হয়তো বা মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজনরা খোঁজ খবর নিবে।
যখন তাদের খুব প্রয়োজন ছিল সেটার গুরুত্ব হয়তো তারা পরে উপলব্ধিও করতে পারবে। সময় কখনো থমকে যায় না। শুধু কিছু সম্পর্কের ইতি হয়ে যায়। তবে জীবনের গল্পটা আগের মতো করে গুছিয়ে নেওয়া সম্ভব হয়না। মুখে হাসি দেখে কখনোই তার দুঃখের কথা বুঝতে পারা যায় না।বেঁচে থাকাতে ইচ্ছে করে না। আর পরিণতি হয় আত্মহত্যা।
তাই আমি মনে করি পরিবারের মধ্যে সু-সম্পর্ক তৈরি করতে হবে। একে অপরের কষ্ট -দুঃখ বুঝতে পারার ক্ষমতা থাকতে পারে। নিজেকে অন্যের থেকে দুঃখী ভাবার কোন কারণ নেই। কোন কারণে কষ্ট পেলে পরিবারের আপনজনদের সাথে কথা বলুন, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যান আড্ডা দেন তাহলে একাকিত্ব কি সেটার মানেই ভুলে যাবেন। টাকা, পয়সা,সম্মান থাকলেই যে সে শান্তিতে আছে এই ধারণাটি মিথ্যা। অনেকেরই মাঝে স্নেহ ভালোবাসার অভাব আছে। টাকা পয়সা দিয়েও সেটা পূরণ করা সম্ভব না।
তাই জীবনের মানে বুঝতে চেষ্টা করুন।এটা ঠিকই কল্পনার জগতের সাথে বাস্তবতার কোন মিল নেই। তারপরও রাগ অভিমান ভুলে গিয়ে আবার না হয় শেষ থেকেই গল্পটা শুরু করুন। সিনেমার মত করে আপনাকে জীবন কটাতে হবে না। আপনার মতো করেই জীবনকে উপভোগ করুন।
যদি কোন অভাব দেখা যায় তাহলে ভালোবাসা দিয়ে পূর্ণ করুন। হ্যা কষ্ট থাকবে তবে কি এই কষ্টে সুখ খোঁজা বিশাল কিছুই নয়। আস্থা, বিশ্বাস ও ভালোবাসা থাকলে বিপদের সময়েও সুখের আশা করা যায়।
অবশেষে একটা কথাই বলতে চাই,
একাকিত্বরে রাখি আমি দূরে
আপনজনের ভালোবাসা পূর্ণ করে আমারে।
আমি নিহা। আশা করছি আপনাদের আজকের লেখাটি ভাল লাগবে ।