একজন মানুষের পরিচয় তার কর্মের সমষ্টি, সে যা করে, সে যা করতে পারে তার সমষ্টি।আর কিছু না।

Words
300
Reading
2 min
Listen
Play
5y

আসসালামুয়ালাইকুম
আশা করছি আপনারা সবাই ভালো আছেন।
আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

IMG_20210625_182715_509.jpg

আমি মিসেস জামিরুল।
হাইভে প্লাটফর্মে এটাই আমার প্রথম পোস্ট।

আসলে কি লিখব?
কেমন করে লিখবো?
এ বিষয়ে কিঞ্চিত ধারণা আমার হাজবেন্ড jamirul@jamirul থেকে জেনেছি।

কারণ বেশ কিছুদিন আগে আমার হাজবেন্ড বিডি কমিউনিটি তে যুক্ত হয়েছে। আর তার থেকে হাইভে সম্পর্কে মোটামুটি কিছু ধারণা পেয়ে অনুপ্রাণিত হয়ে আমি হাইভে তে যোগদান করি।

তবে আমার পরিচয় কিভাবে দেব ,তা নিয়ে একটু হিমশিম খাচ্ছি।
কারণ মানুষ হিসেবে মানুষের কাছে পরিচয় দেয়াটা আমার কাছে অনেক কঠিন একটা কাজ মনে হয়।
এই স্বল্প পরিসরে আসলেই কি একটা মানুষের পরিচয় তুলে ধরা সম্ভব?

যাই হোক, তবুও তো কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়। যেহেতু আমরা সামাজিক জীব।

আমার বর্তমান পরিচয় -
আমি একজন গৃহিণী ও দুই সন্তানের গর্বিত মা হবার প্রচেষ্টায় আছি।
বিয়ের আগে একটা কলেজে গণিত বিষয়ে চাকুরিরত ছিলাম।

যোগ্যতা -
যোগ্যতা তেমন কোন নেই বললেই চলে।
স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে না হলেও মোটামুটি ভালো মানের একটি প্রতিষ্ঠান থেকে গণিত বিষয়ে এম এস সি করেছি আলহামদুলিল্লাহ।

শখ-
শখ অনেক কিছুই ছিল, আছে এবং থাকবে।
তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো....
*রান্না বান্না করা
*গল্পের বই পড়া
*বাগান করা

  • মানুষের সাথে আড্ডা দেয়া
  • পশু পাখির যত্ন নেয়া
  • মাঝে মাঝে ফটোগ্রাফার সাজা
  • নিত্য নতুন সৃজনশীল কাজ কর্ম করা।
  • ভ্রমন করা
    আরো কিছু শখ আছে।এই মুহূর্তে মনে পড়ছে না।

প্রিয় ব্যক্তিত্ব-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
বাবা মা
স্বামী সন্তান
সমাজের অবহেলিত মানুষেরা
আত্নীয় স্বজন ও প্রতিবেশী

সেই সাথে যুক্ত হলো আজকে থেকে বিডি কমিউনিটির বন্ধুরা। কারণ বিডি কমিউনিটি শুধু একটা কমিউনিটি নয়। আমি এটাকে একটা পরিবার মনে করি। পরিবারের সদস্যরা যেমন একে অপরের জন্য নিবেদিত প্রাণ। তেমনি এই কমিউনিটি কে আমি ঠিক এমনই ভাবে ভাবতে ভালোবাসি।

আমি হয়তো একটু বেশি বকবক করে ফেললাম। আমার লেখায় কোন ভুল ত্রুটি কারো দৃষ্টি গোচর হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।এই আশা নিয়ে আমার পোস্টের সমাপ্তির রেখা টানলাম।

একজন মানুষের পরিচয় তার কর্মের সমষ্টি, সে যা করে, সে যা করতে পারে তা... | Ecency