ভিন্ন স্বাদে চিকেন কারী

Words
314
Reading
2 min
Listen
Play
5y

আসসালামুআলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন?
স্বাদে ভিন্নতা খুজতে রান্না করেছিলাম চিকেন কারী একটু ভিন্ন ধাচে। কিন্তু স্বাদটা বেশ মজাদার ছিল। আজ এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই।

img_0.10053447769664026.jpg

উপকরন

মুরগির মাংস মাখাতে যা যা প্রয়োজন:
img_0.5367369185880225.jpg

~মুরগি ১টি
~১ টেবিল চামচ আদা-রসুন বাটা
~১ চা চামচ হলুদ গুড়া
~১চা চামচ লবন
~১ চা চামচ মরিচের গুড়া
~১ চা চামচ জিরা গুড়া
~ ১/২ লেবু

এবার রান্নায় যেসব প্রয়োজন:

img_0.29565235466573064.jpg

~১ কাপ তেল ভাজার জন‍্য এবং ৩ টেবিল চামচ তেল রান্নার জন‍্য
~২ টেবিল চামচ আদা রসুন বাটা
~১ চা চামচ হলুদ গুড়া
~১ চা চামচ ধনিয়া গুড়া
~২ চা চামচ মরিচ গুড়া
~১/২ কাপ পেয়াঁজ কুচি
~১/৩ কাপ গাজর কুচি
~৫/৬ টা কাঁচা মরিচ
~ ২ কোয়া রসুন কুচি
~২ চা চামচ লবন
~১ চা চামচ টমেটো সস
~১ চা চামচ গ্রিন চিলি সস
~১ চা চামচ সয়া সস
~১টি ডিম

প্রস্তুতপ্রনালী

১/ প্রথমেই প্রয়োজনীয় সব উপকলন দিয়ে মুরগির মাংস ভালভাবে মাখিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ পর মিডিয়াম হিটে একে একে সব গুলো তেলে ভেজে নিতে হবে।

img_0.8307752419748488.jpg

img_0.09577311659630604.jpg

img_0.0728326906948957.jpg

img_0.8030358393590789.jpg
ভাজার পর দেখতে এমন হবে।

২/ অন‍্য একটি পাএে রান্নার জন‍্য তেল নিয়ে পেয়াঁজ হালকা বাদামী করে ভেজে নিতে হবে।

img_0.2763898381598771.jpg

এতে একে একে সব মসলা এবং হালকা পানি দিয়ে কিছুক্ষন কষিয়ে নিতে হবে।

img_0.29805003542053754.jpg

img_0.6306943291535101.jpg

img_0.7367825446275645.jpg

মসলা কষানো হয়ে গেলে এবার গাজর কুচি দিয়ে দিতে হবে। পাচঁ মিনিট রান্না করতে হবে।
img_0.5685242998261288.jpg

img_0.8232636712863044.jpg

এবার ভেজে রাখা চিকেন গুলো মসলাতে দিয়ে নেড়ে চেড়ে একটি ফেটা ডিম ছেড়ে দিয়ে একদম ভাল ভাবে নাড়তে হবে যেন পুরো মিশে যায়। এভাবে হালকা নেড়ে লো হিটে রান্না করতে হবে সাত/আট মিনিট। (আমি এটি মাখা মাখা করে রান্না করেছি আপনারা চাইলে হালকা ঝোল রাখতে পারেন।)

img_0.8755533250633463.jpg

৩/সবশেষে অন‍্য একটি কড়াইতে সামান‍্য তেল নিতে হবে রসুন কুচি ভাজার জন‍্য।

img_0.07211906322933112.jpg

হালকা বাদামী হয়ে এলে এটাকে রান্নায় দিয়ে দিতে হবে। এতে করে ডিমের কোন কাচাঁ গন্ধ থাকবে না বরং সুন্দর ঘ্রান আসবে।

img_0.8101652007920823.jpg

তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদে চিকেন কারী।

পরিবেশন
ভাত, পোলাও বা খিচুড়ির সাথে খেতে ভালই লাগবে।

ধন‍্যবাদ সবাইকে। সবাই ভাল থাকবেন।