গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, অনেকক্ষন ধরেই, একটানা।
রাস্তার দুই প্রান্ত থেকে হেঁটে এসে এক বিন্দুতে দেখা হল তাদের।
টিনটিন আর বাবলস্ এর।
দুইজনের মাথার উপরেই ছাতা, ছাতার উপরে বৃষ্টি (গুড়ি গুড়ি)।
টিনটিনের প্রথম চোখে পড়লো বাবলস্কে, আর বাবলসে
র চোখে পড়লো টিনটিনের হাতের বইটা। 'পরশুরাম সমগ্র!'
... বাবলস্ই প্রথম কথা বললো, 'আমারটা হারায় গেসে!'কি?
পরশুরাম! আর হ্যান্স অ্যান্ডারসন। দুইটাই....
আমারটা দিতে পারবো না, অনেক কষ্টে জোগাড় করসি।
আমি কি চাইসি তোরটা? চাইসি বল?? দুই লাইন বেশি কি বুঝাই লাগবে তোর? (ক্ষেপে টং!)
না, মানে, এতোদিন পর দেখা, আর কোন কথা না বলেই বইটার কথা বললি, তাই ভাবলাম.... (লজ্জিত!)