Hilsa fish - Our favorite food items!

Words
683
Reading
4 min
Listen
Play
6y

কেমন আছেন বন্ধুরা।আশা করি সবাই ভাল।আশাকরি আপনাদের দিনগুলো ভালো যাচ্ছে।এবং আগামীতেও যেন ভালো যায় সেই কামনা করি।আমিও আপনাদের সমর্থনে অনেক ভালো আছি।আজ আমি বাংলাতে একটি খাবার আইটেম সম্পর্কে পোস্ট করলাম।আইটেমটি হলো আমাদের মানে বাঙ্গালীদের প্রিয় ইলিশ মাছ।

চলুন আইটেমটি সম্পর্কে বিস্তারিত কথা বলি,

IMG_20200922_142128~2.jpg
আশাকরি ইলিশ মাছ সম্পর্কে সবাই অবগত আছেন।ইলিশ মাছ চিনে না এমন লোক পাওয়া দুষ্কর।ইলিশ হচ্ছে আমাদের দেশের জাতীয় মাছ।জাতীয় মাছ তো বটেই, কিন্তু এর স্বাদের কোন তুলনা নেই।অন্য যে কোন মাছের তুলনায় ইলিশ মাছের স্বাদ একটু বেশি।আমার মতে একটু বললে ভুল হবে অত্যন্ত বেশি।ইলিশ মাছ আমাদের মানে পুরো বাঙালি জাতির জন্য একটি সুস্বাদু মাছ।এই মাছ শুধু বাঙ্গালীদেরই প্রিয় খাবার নয়।বাংলাদেশ পেরিয়ে অন্যান্য দেশেও এই মাছের প্রচুর চাহিদা রয়েছে।আমাদের বন্ধু রাষ্ট্র ভারত প্রতিবছর আমাদের দেশ থেকে তো ইলিশ নেওয়ার জন্য মুখিয়ে থাকে।প্রতিবছর এই ইলিশ মাছ থেকে আমাদের দেশের অর্থনীতিতে এক বড় আয় হয়।
IMG_20200922_121811~2.jpg

IMG_20200922_122249~2.jpg
আমাদের দেশের পদ্মা ও মেঘনা নদীতে সবচেয়ে সুস্বাদু ইলিশ পাওয়া যায়।তবে যমুনা নদীতেও ইলিশ পাওয়া যায়।যমুনার চেয়ে পদ্মা ও মেঘনার ইলিশ সবচেয়ে বেশি সুস্বাদু হয়।পদ্মার রূপালী ইলিশ সারা পৃথিবীতে নামকরা।আমাদের দেশে পদ্মার রুপালী ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশের চাহিদা মিটিয়ে পদ্মার রুপালী ইলিশ অন্যান্য দেশেও রপ্তানি করা হয়।
IMG_20200922_142257~2.jpg
বন্ধুরা বাঙালি জাতি এমনিতেই ভোজন রসিক মানুষ।বাঙালি জাতিরা সুস্বাদু ও প্রাকৃতিক বিভিন্ন খাবার আইটেম তৈরিতে অত্যন্ত পাকা।আমাদের অন্যান্য যতই সুস্বাদু খাবার থাকুক না কেন।আমাদের মানে বাঙ্গালীদের বলা হয় মাছে ভাতে বাঙালি।ভাতের সাথে মাছ না হলে আমাদের চলেই না।আর ভাতের সাথে যদি হয় একটু ইলিশ মাছের ঝোল, তাহলে আটকে রাখে কে জিভের জল।

ইলিশ মাছ কিভাবে রান্না করে খাওয়া যায়,

IMG_20200922_122328~2.jpg

IMG_20200922_123909~3.jpg
ইলিশ মাছ বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়।যেমন আমিতো সিদ্ধ করেই খেতে পারি😆।ইলিশের সুস্বাদু গন্ধে আমার জিভে পানি এসে যায়।বন্ধুরা আমরা বিভিন্নভাবে ইলিশ মাছ রান্না করে খেতে পারি।এর মধ্যে চারটি সেরা রান্নার আইটেম আছে।যেমন ভাজা ইলিশ, পোলাও ইলিশ, ইলিশ মাছের ঝোল ও সরষে ইলিশ।এছাড়া বিভিন্ন প্রকারের সবজি দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায়।আপনি আপনার পছন্দমত সবজি ও প্রয়োজনীয় সব মসলা দিয়ে যদি ইলিশের তরকারি রান্না করেন তবে অনেক সুস্বাদু হবে।যেমন বেগুন, আলু, পটল ইত্যাদি সবজি দিয়ে সুস্বাদু ইলিশ মাছের তরকারি রান্না করা যায়।আপনি আপনার নিজের ইচ্ছামত এসব সবজি দিয়ে ও প্রয়োজনীয় মশলা দিয়ে সুস্বাদু একটি ইলিশের তরকারি বাড়িতে নিমিষেই তৈরি করতে পারবেন।

আমাদের বাড়িতে আজ একটি সবজি দিয়ে ইলিশের তরকারি রান্না হয়েছিল,

IMG_20200922_142253~2.jpg

IMG_20200922_142424~2.jpg
বন্ধুরা, আমাদের পরিবারের সকল সদস্যই ইলিশ মাছ পছন্দ করে।ইলিশ মাছ আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার।আমার মা আজকে সবজি পটল দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করেছিল।রান্নার সময় আমি মাকে একটু সাহায্য করেছি।এই সবজি দিয়ে ইলিশের তরকারি রান্না করা খুবই সহজ।প্রথমে ইলিশ মাছটি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে কেটে নিতে হবে।এরপর মাছটি রান্নার জন্য একটি সবজি বেছে নিতে হবে।ইলিশের তরকারি রান্না করতে হলে প্রয়োজনীয় কিছু মসলা প্রয়োজন, যেগুলো না হলে চলে না।

যেমন কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা ও প্রয়োজন মত তেল ও লবণ।ইলিশের তরকারি রান্নার জন্য এই মসলাগুলো লাগবেই।

আমার মা যখন ইলিশের তরকারি রান্না করছিল তখন আমি ইলিশের কিছু ছবি তুলেছিলাম।রান্নার পরে আমি ইলিশের তরকারি ভাতের সাথে পরিবেশন করলাম আমাদের দুপুরের খাবারের জন্য।ইলিশের তরকারিটি খুব সুস্বাদু হয়েছিল।
IMG_20200922_142345~2.jpg

IMG_20200922_142140~3.jpg

IMG_20200922_142735~2.jpg
এরপর ইলিশের তরকারি ভাত দিয়ে পরিবেশন করার সময় আমি কিছু ছবি তুলেছিলাম।আমি আমার ব্যবহৃত মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলেছি।ছবিগুলো আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।ছবিতে আপনারা ইলিশের তরকারি দেখতে পাচ্ছেন যা আমি ভাতের সাথে পরিবেশন করেছি।কারণ আমরা যে মাছে ভাতে বাঙালি, ভাতের সাথে ইলিশ মাছের ঝোল না হলে কি চলে।

সবশেষে ইলিশ মাছের উপকারিতা নিয়ে কিছু কথা,

IMG_20200922_121750~2.jpg
বন্ধুরা ইলিশ মাছের উপকারিতা সম্পর্কে আমি খুব বেশি একটা জানতাম না।কারণ এটি খুবই সুস্বাদু মাছ, তাই উপকারিতা নিয়ে খুব বেশি মাথা ঘামাই নাই।আর মাছ বলতে তো উপকার আছেই।মাছ আমিষ জাতীয় একটি খাবার।তবে সম্প্রতি আমি একটি টিভি চ্যানেলে ইলিশ মাছের উপকারিতা সম্পর্কে জেনেছি।টিভিতে এক বিশেষজ্ঞ ডাক্তার বলছিল।ইলিশ মাছ হার্টের জন্য অনেক ভালো।হার্টের রোগীদের জন্য ইলিশ মাছ খুবই উপকারী একটি মাছ।এছাড়া সুস্থ ব্যক্তিরা যদি ইলিশ মাছ খায় তাদের হার্ট ভালো থাকে।এছাড়া ইলিশ মাছ বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি মাছ।ইলিশ মাছ খেলে বাচ্চাদের ব্রেইন ভালো থাকে।
IMG_20200922_121814~2.jpg
তাই, আসুন আমরা বেশি বেশি ইলিশ মাছ খাওয়ার চেষ্টা করি।উপকারীতার কথা চিন্তা করলে শুধু ইলিশ মাছ নয় আমাদের সকল ধরনের মাছ খাওয়াই উচিত।কারণ যে কোন মাছ আমাদের সুস্বাস্থ্য শরীর গঠনের জন্য খাওয়া প্রয়োজন।সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।আশা করি আবার দেখা হবে অন্য কোন লেখা নিয়ে।

Add My Facebook

Follow My Twitter

Subscribe My YouTube Channel

Thank you

mdaminulislam@mdaminulislam

Hilsa fish - Our favorite food items! | Ecency