এ কেমন নির্বাচন????

Words
434
Reading
2 min
Listen
Play
8y

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে শেষ হলো তিন সিটি নির্বাচন। যেখানে ছিল অনিয়মের ছড়াছড়ি, দুর্নীতির ধরাধরি আর সাধারন লোকের কান্নাকাটি। এ কেমন নির্বাচন?

দেখলে মনে হয় যেন দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই। আসলেই নেই।

যদি কিছু থাকতো তাহলে তো অবশ্যই এ নির্বাচন বাতিল বলে গণ্য হতো। কিন্তু কেন তা হয়নি? কেন এখনো এই নির্বাচন বহাল আছে? কোন দিক দিয়ে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে?

d169f1a77a59807edd3aba38c9d1f764-5afa83caa26ff.jpg

Source

যেখানে দেখেন ভোটাররা তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে ব্যর্থ। এই ব্যার্থতা তাদের নিজেদের ব্যর্থতা নয় এটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

সরকারের কিছু সোনার ছেলেরা মাল খেয়ে তালে উঠে গাল দিয়ে ভোটারদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। এবং তারা মানুষদের কাছ থেকে জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সেখানে নৌকা মার্কায় সিল মেরেছে।

নির্বাচন অফিসার এবং প্রশাসন হা করে তাকিয়ে দেখেছে। তাদের কিছু বলার নেই। কি-ই-বা বলবে তারা? তারা তো সরকারের পা চাটা গোলাম। এজন্য তো তাদের কিছু বলার নেই।

2594.jpeg

Source

এমন নির্বাচন হল অপরদিকে নির্বাচনের পরদিন নির্বাচন কমিশনের সচিবালয় থেকে ঘোষণা করা হলো নির্বাচন সুষ্ঠু হয়েছে। বড় আক্ষেপ লাগে। এটা যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমাকে বোঝান প্রহসনের নির্বাচন কোনটা? কোন নির্বাচনে অনিয়ম হয়েছে? কোন নির্বাচনে সুষ্ঠু ভোট হয়নি? বলতে পারবেন না।

ইতিহাসের সবচেয়ে জগন্যতম নির্বাচন হল এটা। এর চেয়ে জঘন্য তম নির্বাচন ইতিহাসের কোথাও খুঁজে পাওয়া যাবে কি না আমার জানা নেই। তাইতো বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকদিন কোন পোস্ট আপনাদেরকে দেই না। আজকে একটা পোস্ট অনেক দিন পর নিয়ে আসলাম। যে সরকারের অধীনে নির্বাচনই ঠিকমতো হয় না সেই সরকারের অধীনে রাস্তায় নৌকা চালানোর স্বপ্ন ছাড়া আমরা আর কিই বা দেখতে পারি?

এখনও পর্যন্ত আপনি যদি ঢাকা শহরের দিকে তাকান দেখতে পাবেন ঢাকার অলিতে গলিতে নৌকা চালানোর মতো পানি উঠে গেছে। রাস্তার মাঝে বাস চলতে খুবই অসুবিধা হচ্ছে। নৌকা হলে খুব বেশি ভালো হতো। কিন্তু কি বলবো বলেন! কিছুই বলার নেই এদের ব্যাপারে।

3500.jpg

Source

আমার যাদের ব্যাপারে বলার আছে তারা হল আমরা ভুক্তভোগী মাজলুম জনগণ। আমাদের শুধু মাজলুমের ব্যাপারে বলার আছে। তাই তাদের উদ্দেশ্যে বলি আপনারা একতাবদ্ধ হন। এবং এর জবাব আমরা ব্যালটের মাধ্যমে দিতে চাই। কিন্তু ব্যালটের মাধ্যমে কিভাবে দিব?

সংসদ নির্বাচনের তো একই অবস্থা হবে। এ জন্য আমাদের প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে পুনরায় ফিরিয়ে আনা। এজন্য আমাদের আন্দোলন-সংগ্রামের প্রয়োজন। তাই আমরা মজলুম জনতা সকলের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা আসুন আমরা এ ব্যাপারে একটা ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তুলি।

যারা আমার মত steemit এর নতুন তারা যে কোন সমস্যার জন্য সাহায্য পেতে আমার দেওয়া এই লিংকে ক্লিক করে discord সার্ভারে join হতে পারেন। যদি আপনি না বুঝেন তাহলে এখানে দেখুন

steemtuner

join now

Steemitbd

Join now

এখানে আপনি সপ্তাহে সাত দিন দিনের 24 ঘন্টা যে কোন সময় আপনি এখান থেকে যে কোন ধরনের সাহায্য পেতে পারেন। ধন্যবাদ

এ কেমন নির্বাচন???? | Ecency