আসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালো আছেন।
বন্ধুরা,পাট শাক আমরা সবাই চিনি।পাট শাক কিন্তুু দুই রকমের আছে।একটা তিতো স্বাদের আর একটা হচ্ছে মিঠা স্বাদের।তিতো স্বাদের পাট শাক চাষ করা হয় বিশেষ করে পাট আঁশের জন্য।আরেকটি হচ্ছে তরকারি রান্না করে খাওয়া জন্য চাষ করা হয়।পাট শাক খেতে সুস্বাদু।রয়েছে পুষ্টি এবং ঔষধি গুন।পাট শাক খেলে।মুখের রুচি বাড়ে।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।হাড়ের ক্ষয় রোধ হয়।হজম শক্তি বৃদ্ধি করে।এছাড়া অনেক ঔষধি গুন রয়েছে।আজকে আমি মসুর ডাল দিয়ে পাট শাক রান্না করেছি।কিভাবে মসুর ডাল দিয়ে সুস্বাদু পাট শাক রান্না করেছি।তা আপনাদের ধাপে ধাপে খাবো।তাহলে চলোন।
...উপকরণ...
1/ পাট শাকের 500 গ্রাম,
2/ মসুর ডাল 1-কাপ,
3/ পেয়াজ 1-টি,
4/ রসুন অর্ধেক টা,
5/ কাঁচা মরিচ 5-6 টি,
6/ লাল মরিচ গুড়া 1/4 চামচ,
7/ হলুদ গুড়া 1/2 চামচ,
8/ জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,
9/ সয়াবিন তেল 2-চামচ,
10/ লবণ স্বাদ মত,
...প্রস্তুত প্রণালী...
প্রথমে পাট শাকের পাতা গুলো টুকরো করে নিবো।পাট শাকের নরম ডাটা গুলো টুকরো করে।মসুর ডাল এবং পাট শাক আলাদা আলাদা করে পানি দিয়ে ধুয়ে নিবো।
তারপর চুলায় একটা পাতিলে দুই চামচ সয়াবিন তেল দিবো।তেল গরম হলে পেয়াজ কুচি,কাঁচা মরিচ পাতিলে দিয়ে হালকা ভাজবো।
পেয়াজ হালকা ভাজা হলে একে একে সব মসলা এবং মসুর ডাল দিয়ে।দুই মিনিট চুলার অলপ আঁচে মসলা এবং মসুর ডাল কষাবো।
সব মসলা এবং মসুর ডাল কষানো হলে হাফ কাপ পানি দিয়ে মসুর ডাল হালকা সিদ্ধ করবো।
মসুর ডাল হালকা সিদ্ধ হলে।মসলা এবং মসুর ডালের সাথে ধুয়ে রাখা পাটা শাক অলপ অলপ করে পাতিলে দিয়ে দিবো।
পাট শাক গুলো পাতিলে দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নিবো।
মেশানো হলে আবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিবো।পাট শাক এবং মসুর ডাল সিদ্ধ হওয়ার জন্য।চুলার মাঝারি আঁচে পাট শাক রান্না করবো দশ মিনিট।
দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবো।মসুর ডাল এবং পাট শাক সিদ্ধ হয়েছে কি না।ডাল এবং পাট শাক সিদ্ধ হয়ে তরকারির ঝোল পাট শাকের গায়ে গায়ে হলে চুলা বন্ধ করে দিবো।
তারপর গরম গরম পরিবেশন করবো।গরম ভাতের সাথে।গরম ভাতের সাথে পাট শাক খেতে অসাধারণ স্বাদ লাগে।
বন্ধুরা,আমার রান্না করা পাট শাকের তরকারি আপনাদের ভালো লাগে।ঘরে রান্না করে খেয়ে দেখবেন।আশা করি আপনাদের ভালো লাগবে।
/ধন্যবাদ\