দুই রকমের সবজি আর ডিম দিয়ে সুস্বাদু পাস্তা রান্নার রেসিপি

Words
251
Reading
2 min
Listen
Play
5y

আসালামুআলাইকুম
সবাই কেমন আছেন.আশা করছি ভালো আছেন.
20210505_222030.jpg
বন্ধুরা.পাস্তা খেতে সবাই পছন্দ করে.এটি একটি সুস্বাদু খাদ্য বটে আর পুষ্টি ও রয়েছে অনেক.পাস্তা আমার খুব পছন্দ.তাই চিন্তা করলাম ঘরে দুই রকমের সবজি আর ডিম আছে তা দিয়ে সহজ উপায়ে পাস্তা তৈরি করে ফেলি.আর আমার বাচ্চারাও পাস্তা খেতে খুব পছন্দ করে.
20210505_224234.jpg
পাস্তা রান্নার উপকরণ.
1/এক কাপ পাস্তা.
2/এক পিস মিষ্টি কুমড়া.
3/ তিনটা বরবটি শিম.
4/একটা পেয়াজ.
5/তিন চারটা কাচা মরিচ.
6/ডিম একটা.
7/গুল মরিচ গুড়া 1/3 চামচ.
8/ টমেটো দুইটা এবং রসুন দুই পিস.
9/লবণ স্বাদ মত.
প্রথমে আমি মিষ্টি কুমড়া এবং বরবটি শিম চিকন করে কুচে নিয়ে ভালো করে ধুয়ে নিবো.
20210505_225902.jpgতারপর আমি কাচা মরিচ.পেয়াজ.রসুন কুচে নিবো
20210505_225920.jpgকুচানো শেষ হলে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দুই কাপ পানি দিবো.পানি ফুটে এলে এক কাপ পাস্তা এবং সবজি গুলো কিছুক্ষণ সিদ্ধ করবো চুলার কম আচে.
20210505_230720.jpg পাস্তা এবং সবজি হালকা সিদ্ধ হলে আমি চুলা থেকে নামিয়ে পাস্তার পানি ছেকে নিবো
20210505_205009.jpg
এবং ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিবো.কারন তারাতারি ঠাণ্ডা হওয়ার জন্য গরম থাকলে পাস্তা নরম হয়ে যাবে,
তারপর আমি চুলাই একটা প্যান বসিয়ে তেল দিবো.তেল গরম হলে আমি রসুন কুচি তেলে দিয়ে হালকা ভেজে নিয়ে. পেয়াজ কাচা মরিচ দিয়ে ফ্রাই করবো.
20210505_230751.jpgপেয়াজ হালকা ফ্রাই হলে টমেটো কুচি গুল মরিচ এবং লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবো.
20210505_233316.jpgপেয়াজ.কাচা মরিচ.টমেটো কষানো হলে পাস্তা এবং সবজি দিবো প্যানে
20210505_230304.jpgতারপর চামচ দিয়ে নেড়েচেড়ে দিয়ে. ডিম ভেঙে দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে চুলা বন্ধ করে দিবো
20210505_211830.jpgতারপর আমি গরম গরম পরিবেশন করবো.বিকালের নাস্তা অথবা ইফতারের সময়.সবজি ডিমের পাস্তা খেতে পারেন.
20210505_222030.jpg বন্ধুরা আমার পাস্তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে দেখবেন.

দুই রকমের সবজি আর ডিম দিয়ে সুস্বাদু পাস্তা রান্নার রেসিপি | Ecency