পাঁচ ছয় করমের শাক,সবজি এবং মসুর ডাল দিয়ে সুস্বাদু তরকারি।মুখে লেগে থাকার মত স্বাদ
আসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, শাক সবজি খেতে সবাই খুব ভালোবাসি।এছাড়া শাক সবজিতে রয়েছে প্রচুর প্রাকৃতিক পুষ্টি ঔষধি গুন।যা আমাদের শরীরের জন্য খুব উপকারি।আমার খুব পছন্দের এই তরকারিটা।কারন,তিতা হেলেঞ্চা শাক,পানি শাক,কাঁকরোল,আলু,টমেটো এবং মসুর ডাল দিয়ে তরকারি খেতে অসাধারন লাগে।তিতা হেলেঞ্চা শাক সবাই চিনেন।এর স্বাদটা একটু তিতে কিন্তুু বিভিন্ন তরকারির সাথে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। পানি শাকটি আপনারা চিনেন কিনা জানিনা।তবে চট্টগ্রামে এই শাকটিকে পানি শাক বলে।অন্য জেলায় হয়ত অন্য নামে পরিচিত।এই শাকটি পানিতে হয় বলে নাম হয়ত বা পানি শাক।যেই নামই হোক না কেনো খেতে খুব সুস্বাদু।পাঁচ ছয় রকমের শাক সবজি দিয়ে তরকারি রান্না আমার ঘরে মাসে একবার হলেও খাওয়া হয়।আপনারা চাইলে আরো অনেক রকমের শাক সবজি দিয়ে রান্না করতে পারেন।তাহলে চলোন কথা না বারিয়ে কিভাবে সুস্বাদু তরকারিটি রান্না করেছি আপনাদের ধাপে ধাপে দেখায়।
1/ তিতা হেলেঞ্চা শাক/পানি শাক 250 গ্রাম,
2/কাঁকরোল 2-টি,
3/আলু 2-টি,
4/ মসুর ডাল 1-কাপ,
5/ টমেটো 4-টি,
6/ পেয়াজ 1-টি,
7/ রসুন বাটা 1/2 চামচ,
8/ কাঁচা মরিচ 4-5 টি,
9/ লাল মরিচ গুড়া 1/3 চামচ,
10/ হলুদ গুড়া 1/2 চামচ,
11/ জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,
12/ এলাচ,দারুচিনি,মেথি,কালো জিরা গুড়া 1/3 চামচ,
13/ সয়াবিন তেল 3-চামচ,
14/ লবণ সুস্বাদু মত,
প্রথমে হেলেঞ্চা শাক এবং পানি শাক ভালো ভাবে বেছে নিবো।কারণ শাকে পোকামাকড় এবং ময়লা থাকতে পারে তাই শাক গুলো বেছে নিবো।তারপর ছোট ছোট টুকরো করবো ছুরি সাহায্যে।আলুর ছবি তুলতে ভুলে গিয়েছি।আলু,কাঁকরোল ছিলে ছোট টুকরো করে নিয়ে।পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবো ভালো ভাবে।শাক,আলু,কাঁকরোল,এবং মসুর ডাল।
তারপর চুলায় একটা পাতিলে তিন চামচ সয়াবিন তেল দিবো।তেল গরম হলে কাঁচা মরিচ এবং পেয়াজ কুচি পাতিলে দিয়ে হালকা ভাজবো।
কাঁচা মরিচ এবং পেয়াজ কুচি হালকা ভাজা হলে।পেয়াজের সাথে রসুন বাটা দিয়ে।চামচ দিয়ে নেড়েচেড়ে দিবো।
তারপর পেয়াজ কুচি রসুন বাটার সাথে একে একে সব মসলা মসুর ডাল এবং টমেটোর টুকরো দিয়ে।মসুর ডাল এবং টমেটো মসলার সাথে কষাবো কিছুক্ষণ।
তারপর টমেটো মসুর ডাল কষানো হলে।শাক,আলু,কাঁকরোল পাতিলে দিয়ে 2-3 মিনিট কষাবো।
কষানো হলে পরিমাণ মত পানি দিয়ে।একটা ঢাকনা দিয়ে ঢেকে। চুলার মাঝারি আঁচে রান্না করবো 15 মিনিট।
15 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবো আলু,কাঁকরোল সিদ্ধ হয়েছে কিনা।শাক, আলু,কাঁকরোল সিদ্ধ হয়ে।তরকারির ঝোল শাক এবং সবজির গায়ে গায়ে হলে।চুলা বন্ধ করে দিবো।
তারপর গরম গর পরিবেশন করবো।গরম ভাতের সাথে।তবে এই তরকারিটা এমনি খেতে আমার খুব ভালো লাগে।যারা ডায়েট করেন তাদের জন্য খুব উপকারি এই সবজির তরকারিটা।
ত বন্ধুরা,আমার এই সবজির তরকারি রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে দেখবেন।আশ করি আপনাদের অনেক ভালো লাগবে।
//ধন্যবাদ\