মসুরের ডাল দিয়ে সজনা পাতা রান্নার সুস্বাদু রেসিপি

Words
329
Reading
2 min
Listen
Play
5y

আসালামুআলাইকুম
কেমন আছেন.আমার ভাই বোন বন্ধুরা আশা করছি ভালো আছেন.
20210505_001509.jpgআমরা সজনা খেয়ে থাকি বিভিন্ন ধরনের রান্না করে.
কখনো কি সজনা পাতা রান্না করে খেয়েছেন.আমারও কখনও খাওয়া হয় নাই.হটাৎ চিন্তা করলাম সজনা ফলটা খেতে পারলে পাতা অবশ্যই খাওয়া যাবে.শুনেছি সজনা এবং পাতাতে 26টি ঔষধি গুন রয়েছে যার সব গুলো আমাদের সাস্থ্য জন্য উপকারি.সজনা পাতা কখনো কাউকে খেতে দেখি নাই তাই ভয় হচ্ছিল কেমন হবে খেতে.আমার একজন পরিচিত মাসীর সাথে কথা বললাম.কিভাবে সজনা পাতা রান্না করে তিনি আমাকে পরামর্শ দিয়েছে.সেই অনুযায়ী আমার আজকের এই রেসিপি রান্না.সত্যি অসাধারণ সজনা পাতার রেসিপিটা
//প্রস্তুত প্রণালী\
1/ একমুঠা সজনা পাতা.
2/ হাফ কাপ পরিমাণ মসুরের ডাল.
3/ দুইটা পেয়াজ.
4/ চার পাচঁটা কাঁচা মরিচ.
6/ শুকনো মরিচ চারটা.
7/ রসুন বাটা 1/3 চামচ.
8/ হলুদ গুঁড়া 1 /2 চামচ.
9/ ধনিয়া গুঁড়া আধা 1/3 চামচ.
10/ লবণ স্বাদমতো.
11/ সরিষার তেল পরিমাণমতো
12/ জিরা গুড়া 1/3 চামচ
20210505_002811.jpgপ্রথমে আমি সজনা পাতা ডাল পরিষ্কার করে ধুয়ে নিবো.
20210504_190242.jpgতারপর চুলায় একটা পাতিল দিবো পাতিল গরম হলে সরিষার তেল পরিমানমতো দিয়ে শুকনো মরিচ গুলো ভেছে নিবো.
20210504_190539.jpgশুকনো মরিচ ভাজা হলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেলের মধ্যে ছেড়ে দেবো. তারপর কিছুক্ষণ পেয়াজ এবং কাচা মরিচ ভাজবো.ভাজা পর আমি আদা-রসুন বাটা দিয়ে দিবো.
20210505_003623.jpgকিছুক্ষন ফ্রাই করে একে একে সব মসলা হলুদ গুড়া.জিরা গুড়া.ধনিয় গুড়া.লবণ দিয়ে.মসুরের ডাল সজনা পাতা দিয়ে মসলার সাথে কিছুক্ষণ কষাবো.
20210504_190838.jpgকষানো হলে.আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করবো সজনা পাতা.
20210504_190950.jpg
তারপর আমি পাঁচ মিনিট রান্না করে.সজনা পাতা ডাল সিদ্ধ হলে চুলার আচ কমিয়ে দিবো
20210504_192953.jpg
তারপর আমি একটা প্যানে দুই পিস রসুন কুচি ফ্রাই করে নিবো এবং বাদামী রং হলে চুলা বন্ধ করে দিয়ে.সজনা পাতা রান্না রসুন ভাজা দিয়ে চুলা থেকে নামিয়ে নিবো.

20210505_005344.jpgতারপর পরিবেশন করবো গরম ভাতের সাথে.
20210505_010645.jpg বন্ধুরা আমার রেসিপি টা যদি ভালো লাগে অবশ্যই ঘরে করে খাবেন. সুস্বাদু ত বটে ঔষধি গুন রেয়েছে আমাদের শরীরের জন্য অনেক উপকারি.

I hope all of you will support me and encourage me to work, I will always try my best to give a good blog.

Thank you all for visiting my page and giving your nice support

মসুরের ডাল দিয়ে সজনা পাতা রান্নার সুস্বাদু রেসিপি | Ecency