আসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই,আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
বন্ধুরা,কচু আমাদের সবার খুব পছন্দের।কিন্তুু অনেকে কচু খেতে চাইনা গলা চুলকানোর ভয়ে।গ্রামাঞ্চলে এই মান কচু বেশি দেখা যাই।সব মান কচু খাওয়ার উপযোগী না।কিছু মান কচু খেলে গলা চুলকায়।তবে এই গুলো নির্ভর করে রান্না উপর।মান কচুতে আছে প্রচুর পুষ্টি।মান কচু বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যাই।যেমন তরকারি,ভাজি,র্ভওা করে খাওয়া যাই অনেক সুস্বাদু।
আজকে আমি মান কচু দিয়ে গরুর মাংসের তরকারি রান্না করেছি।আমি মান কচু গরুর মাংসের তরকারি কিভাবে রান্না করেছি আপনাদের ধাপে ধাপে দেখাবো।তাহলে চলেন কথা না বারিয়ে কিভাবে মান কচু গরুর মাংসের তরকারি রান্না করেছি শেয়ার করি আপনাদের সাথে।
...উপকরন...
1/ মান কচুর 1-টি,
2/ গরুর মাংস 500 গ্রাম,
3/ পেয়াজ 3-টি,
3/ আদা বাটা 1-চামচ,
4/ রসুন বাটা 1-চামচ,
5/তেজপাতা 3-টি,
6/জিরা,ধনিয়া গুড়া 1/2 চামচ,
7/সয়াবিন তেল 5-চামচ,
8/ লাল মরিচ গুড়া 1/2 চামচ,
9/ হলুদ গুড়া 1/3 চামচ,
10/এলাচি,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া 1/3 চামচ,
11/ লবণ স্বাদ মত,
প্রথমে মান কচুর ছিলে মাঝারি আকারে টুকরো করে।গরুর মাংস গুলোও মাঝারি আকারে টুকরো করে নিয়ে ভালো ভাবে পানি দিয়ে ধুয়ে নিবো।
তারপর চুলায় একটা পাতিলে পাঁচ চামচ সয়াবিন তেল দিবো।তেল গরম হলে পেয়াজ,তেজপাতা পাতিলে দিয়ে ভাজেবো।
হালকা ভাজা হলে আদা,রস বাটা পেয়াজের সাথে দিয়ে অলপ ভাজবো।
তারপর আমি সব মসলা একে একে পাতিলে দিয়ে দিবো।লাল মরিচ গুড়া,হলুদ গুড়া,জিরা গুড়া,ধনিয়া গুড়া,এলাচ,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া এবং লবণ দিয়ে তেলের সাথে কিছুক্ষণ কষাবো।
কষানো হলে প্রথমে গরুর মাংস পাতিলে দিবো।
তারপর মান কচুর টুকরো গুলো দিয়ে।চামচ দিয়ে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নিবো।
চুলা মাঝারি আঁচে মান কচু এবং মাংস গুলো সাত মিনিট কষাবো।খেয়াল রাখতে হবে মসলা যেনো পাতিলে লেগে না যাই তাই কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নেড় দিতে হবে।
সাত মিনিট পর কষানো হলে তাতে পরিমাণ মত পানি দিয়ে। একটা ঢাকনি দিয়ে ঢেকে রান্না করবো চুলার মাঝারি আঁচে।
বন্ধুরা,মান কচু রান্না করলে তাতে বেশি পরিমাণ আদা,রসুন বাটা দিলে তরকারির স্বাদ বারবে এবং গলা চুলকানো ভাবটা থাকবেনা,আর মান কচুর অনেক গুলো প্রাকৃতিক গুন রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারি।
মান কচু এবং মাংস সিদ্ধ হয়ে।কচু এবং মাংসের গায়ে গায়ে ঝোল হলে চুলা বন্ধ করে।
তারপর আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো।আমার খুব পছন্দ গরুর মাংস দিয়ে মান কচুর তরকারি। বন্ধুরা,আমার মান কচু গরুর মাংসের তরকারি রান্না ভালো লাগলে।
ঘরে তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে।
I hope all of you will support me and encourage me to work, I will always try my best to give a good blog.
Thank you all for visiting my page and giving your nice support