গরুর কলিজা আর ফ্যাপসা ভুনার সুস্বাদু রেসিপি।

Words
477
Reading
3 min
Listen
Play
5y

আসসালামু আলাইকুম,

20210801_013535.jpg
হ্যালো বন্ধুরা,

আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, আমার নতুন রেসিপিটির নাম হচ্ছে গরুর কলিজা আর ফ্যাপসা ভুনা রেসিপি।

কোরবানি ঈদ এলে মাংসের সমাহার থাকে প্রতিটা ঘরে ঘরে, তেমনি আমার ঘরে বিপরীত নয়।আমি গরুর কলিজা এবং ফ্যাপসা খুব পছন্দ করি খেতে, প্রায় সময় বাজারের থেকে গরুর কলিজা এবং ফ্যাসপা এনে রান্না করে খেয়ে থাকি, আর গরুর কলিজা ফ্যাপসা রয়েছে প্রচুর পুষ্টিগুণ, এছাড়াও রান্না করাও খুব সহজ। অনেকে আবার ফ্যাপসা খেতে পছন্দ করে না,তবে এভাবে রান্না করলে আর কোনকিছু লাগবে না গরুর কলিজা এবং ফ্যাপসা দিয়ে দুই প্লেট ভাত পেট ভরে খাওয়া যাবে স্বাদ লাগবে অন্যরকম।

তাহলে কথা না বাড়িয়ে চলুন গরুর কলিজা আর ফ্যাপসা কিভাবে আমি রান্না করেছি তা আপনাদের ধাপে ধাপে দেখায়।
20210801_003510.jpg
উপকরণ,

গরুর কলিজা আর ফ্যাপসা 500 গ্রাম,

পেয়াজ 2-টি,

আদা বাটা 1/3 চামচ,

রসুন বাটা 1/2 চামচ,

লাল মরিচ গুড়া 1/2 চামচ,

হলুদ গুড় 1/3 চামচ,

জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,

এলাচ,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া 1/4 চামচ,

সরিষার তেল 3-চামচ,

তেজপাতা 3-টি,

কাঁচামরিচ 6-টি,

লবণ স্বাদ মত,
20210801_003604.jpg

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে গরুর কলিজা আর ফ্যাপসা মাঝারি আকারের টুকরা করে ধুয়ে নেব।কলিজা আর ফ্যাপসা ঠান্ডা পানি দিয়ে ধুয়া হয়ে গেলে,আমি গরম পানি দিয়ে কলিজা আর ফ্যাপসা গুলো ধুয়ে একটা পাতিলে নিব।

কলিজা আর ফ্যাপসা গরম পানি দিয়ে ধুয়ে নিলে, কলিজা আর ফ্যাপসার ভিতরে যে রক্ত জমাট থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে,আর খেতেও সুস্বাদু লাগবে।
20210801_003648.jpg
প্রথমে আমি কলিজা আর ফ্যাপসার সাথে দুইটা পেঁয়াজ কুচি,তিনটে তেজপাতা এবং একে একে সব মসলা আদা, রসুন বাটা কলিজা ফ্যাপসার সাথে দিয়ে দিবো।

আমি কলিজা এবং ফ্যাপসা সাথে লাল মরিচ গুঁড়া পরিমাণে একটু বেশি দিয়েছি, কারণ আমি ফ্যাপসা এবং কলিজায় ঝাল ঝাল করে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লাল মরিচ গুঁড়ো দিতে পারেন ।
20210801_003822.jpg

সব মশলা দেওয়া হয়ে গেলে, আমি তিন চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে, সব মসলা এবং কলিজা,ফ্যাপসা হাতের সাহায্যে দুই মিনিট মেখে নিব।

আমি এই রেসিপিটি তৈরি করার জন্য সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যেকোনো খাবারের তেল দিয়ে রান্না করতে পারেন। সরিষার তেল দিয়ে রান্না করলে তরকারির ঘ্রান টা অন্যরকম লাগে, খেতে অনেক সুস্বাদু লাগে।
20210801_003751.jpg
মাখা হয়ে গেলে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে কলিজা এবং ফ্যাপসা রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে,তবে যদি সাথে সাথে রান্না করা হয় তাহলে সেই স্বাদ লাগেনা।
20210801_003847.jpg
15 মিনিট পর চুলায় পাতিল বসিয়ে কলিজা এবং ফ্যাপসা ভালো করে কষাব। কষানো হলে কলিজা এবং ফ্যাপসা এরকম হলে,
20210801_004005.jpg
কলিজা এবং ফ্যাপসা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিয়ে,চুলার মাঝারি আঁচে রান্না করবো।
20210801_004026.jpg কলিজা এবং ফ্যাপসা সিদ্ধ হয়ে ঝোল শুকিয়ে ভুনা ভুনা হলে, ধুয়ে রাখা 6 টি কাঁচা মরিচ তরকারি ভিতর দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ চুলা বন্ধ করে দিব।

তরকারির মধ্যে কাঁচামরিচ দিলে, কাঁচামরিচের ঘ্রাণে তরকারির স্বাদ আরো বৃদ্ধি করে।
20210730_010549.jpg
কলিজা এবং ফ্যাপসা ভুনা গরম ভাত, পোলাও,রুটির সাথে খেতে অসাধারণ স্বাদ লাগে।
তবে আমি গরম ভাত এবং রুটির সাথে খেতে খুব পছন্দ করি।

আমার তৈরি করার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

ধন্যবাদ,