সুস্বাদু ব্রয়লার মুরগির মাংসের কালো ভুনা।মুখে লেগে থাকার স্বাদ 😋😋
আসালামুআলাইকুম,
সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো আছেন।
বন্ধুরা,আমার সবাই মুরগির মাংস খেতে খুব পছন্দ করি।মুরগির মাংস খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টি ও রয়েছে অনেক।আমরা মুরগির মাংস দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তরকারি রান্না করে খেয়ে থাকি।আর ব্রয়লার মুরগির মাংস রান্না করা খুব সহজ।আমি অনেক গুলো রেসিপি শেয়ার করেছি ব্রয়লার মুরগির মাংসের।তবে এই প্রথম ব্রয়লার মুরগির মাংস দিয়ে কালো ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।কারণ ব্রয়লার মুরগির মাংস দিয়ে কালা ভুনা তৈরি করা খুব সহজ এবং সুস্বাদু । তাহলে কথা না বারিয়ে চলোন কিভাবে আমি সুস্বাদু ব্রয়লার মুরগির মাংসের ভুনা তৈরি করেছি আপনাদের ধাপে ধাপে দেখায়।
...উপকরণ...
1/ ব্রয়লার মুরগির মাংস 250 গ্রাম,
2/ পেয়াজ 2-টি,
3/ আদা বাটা 1/3 চামচ,
4/ রসুন বাটা 1/3 চামচ,
5/ লাল মরিচ গুড়া 1/3 চামচ,
6/ হলুদ গুড়া 1/2 চামচ,
7/ জিরা,ধনিয়া গুড়া 1/2 চামচ,
8/ এলাচি,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া 1/3 চামচ,
9/ তেজপাতা 2-টি,
10/ সয়াবিন তেল 5-চামচ,
11/ লবণ স্বাদ মত,
প্রথমে ব্রয়লার মুরগির মাংস মাঝারি আকারে টুকরো করে কেটে নিবো।তারপর পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নিবো।আমি শুধু মুরগির মাংস দিয়ে কালো ভুনা করেছি।আপনারা চাইলে মুরগির মাংসের কালো ভুনা করার জন্য হাড় যুক্ত মাংস নিতে পারেন।
ধুয়ে রাখা মুরগির মাংস গুলো একটি বাটিতে নিবো।তারপর পেয়াজ কুচি, আদা,রসুন,তেজপাতা মুরগির মাংসের সাথে বাটিতে দিবো।
মাংসের সাথে একে একে সব মসলা দিবো।লাল মরিচ গুড়া,হলুদ গুড়া,জিরা,ধনিয়া গুড়া,এলাচি,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া,লবণ, এবং এক চামচ সয়াবিন তেল,
সব মসলা এবং তেল দিয়ে।হাতের সাহায্যে মসলা এবং মুরগির মাংস দুই মিনিট মাখিয়ে নিবো।
মাখা হয়ে গেলে 6-7 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো।
6-7 মিনিট পর চুলায় একটা প্যানে চার চামচ সয়াবিন তেল দিবো।তেল গরম হলে মসলা মাখানো মুরগির মাংস প্যানে দিবো।
তারপর মুরগির মাংস সহ মসলা 5 মিনিট চুলার মাঝারি আঁচে কষাবো।
5 মিনিট মুরগির মাংস কষানো হলে।হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিবো।মুরগির মাংস সিদ্ধ হওয়ার জন্য।
মুরগির মাংসের ঝোল শুকিয়ে এমন হলে।চুলার অলপ আঁচে মুরগির মাংস গুলো ভুনা করবো।কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নেড়ে দিবো যেনো মসলা পুড়ে না যাই।মুরগির মাংস ভুলা করতে আমার সময় লেগেছে 10 মিনিট।অনেকে মুরগির মাংস ভুনা করার আগে মাংস ভাজি করে নেয়।আমি তা করিনাই কারণ মুরগির মাংস ভাজি করে ভুনা করলে মাংস শক্ত হয়ে যাই। আমার মত ভুনা করলে মুরগির মাংস নরম হবে এবং খেতে সুস্বাদু হবে।
10 মিনিট পর মুরগি মাংস এবং মসলা লাল লাল হয়ে হালকা কলো রং হলে আমি চুলা বন্ধ করে দিবো।
তারপর পরিবেশন করবো গরম ভাতের সাথে।তবে পোলাও দিয়ে খেতে খুব মজাদার।
বন্ধুরা,আমার রান্না ব্রয়লার মুরগির সুস্বাদু কালো ভুনা আপনাদের ভালো লাগলে।ঘরে রান্না করে খেয়ে দেখবেন।আশা করি আপনাদের ভালো লাগবে।
/ ধন্যবাদ \