পুঁই শাক ইলিশ মাছের মজাদার তরকারি

Words
419
Reading
2 min
Listen
Play
5y

আসালামুআলাইকুম,
20210523_000501.jpg
সবাই কেমন আছেন।আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা,পুঁই শাক এমন একটা শাক।যেই ভাবেই রান্না করা হোক না খেতে অনেক মজাদার।দেশি রান্নার উপরে কি কিছু আছে।আমি যখন এমন একটা দেশি এবং জনপ্রিয় রান্না করি তখন খেতে গেলে একটু বেশিই খেয়ে ফেলি।কারন পুঁই শাক ইলিশ মাছের তরকারির আলাদা স্বাদ আলাদা ঘ্রাণ।মন ভরে যাই তখন অপেক্ষা করি কখন রান্না শেষ করবো আর কখন খাবো।আমার খুব পছন্দের তরকারি পুঁই শাক ইলিশের মাছের তরকারিটা।পুঁই শাক ইলিশ তরকারি যেমন সুস্বাদু তেমনি রান্না করাও সহজ।
তাহলে চলেন আমি কিভাবে পুঁই শাক ইলিশ মাছের তরকারি রান্না করছি।আপনাদে ধাপে ধাপে শেয়ার করি।
20210523_000341.jpg
....উপকরণ....
1/ পুঁই শাক 500 গ্রাম,
2/ মাঝারি আকারের 1-টি ইলিশ,
3/ পেয়াজ 1-টি,
4/ রসুন বাচা 1/2 চামচ ,
5/ কাঁচা মরিচ 5-6 টি,
6/ লাল মরিচ 1/3 চামচ,
7/ হলুদ গুড়া 1/2 চামচ,
8/ জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,
9/ সরিষার তেল 3-চামচ,
10/ লবণ স্বাদ মত,
20210523_000307.jpg
প্রথমে পুঁই শাকে পাতা কুচি করে কেটে নিবো।পুঁই শাকের ডাটা গুলো ছিলে মাঝারি আকারের টুকরো করে নিয়ে আলাদা করে রাখবো।তারপর ইলিশ মাছ কেটে নিয়ে।পুঁই শাক,পুঁই শাকের ডাট,এবং ইলিশ মাছ আলাদা আলাদা ভাবে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিবো।
20210523_000324.jpg
তারপর চুলায় একটা পাতিলে তিন চামচ সরিষা তেল দিবো।তেল গরম হলে তাতে পেয়াজ কুচি এবং কাঁচা মরিচ দিয়ে হালকা ভাজবো।
20210523_000244.jpg
হালকা ভাজা হলে পাতিলে একে একে সব মসলা দিবো।লাল মরিচ গুড়া,হলুদ গুড়া,লবণ,জিরা,ধনিয়া গুড়া।
20210523_000224.jpg
মসলা নেড়েচেড়ে দিয়ে ইলিশ মাছের টুকরো গুলো পাতিলে দিয়ে হালকা ভাবে নেড়েচেড়ে দিবো।পাঁচ মিনিট মসলার সাথে ইলিশ মাছের টুকরো গুলো কষাবো।তবে খেয়াল রাখতে হবে ইলিশ মাছ কষানোর সময় চুলার অলপ আঁচে কষাতে হবে।
20210523_000205.jpg
ইলিশ কষানো হয়ে গেলে পাতিল থেকে একটা বাটিতে তুলে রাখবো ইলিশ মাছের টুকরো গুলো।খুব আলতো ভাবে পাতিল থেকে ইলিশ মাছের টুকরো গুলো তলবো যেনো ভেঙ্গে না যাই।
20210523_000146.jpg
তারপর পাতিলে মসলার সাথে রসুন বাটা দিয়ে মসলার সাথে কষাবো।
20210523_000127.jpg
কষানো হলে ধুয়ে রাখা পুঁই শাকের ডাটা গুলো পাতিলে দিয়ে দিবো।চুলার মাঝারি আঁচে ডাটা গুলো রান্না করবো।
20210523_000112.jpg
ডাটা গুলো হালকা সিদ্ধ হলে তাতে পুঁই শাকের পাতা গুলো দিয়ে নেড়েচেড়ে দিয়ে।হাফ কাপ পানি দিয়ে ইলশি মাছের টুকরো গুলো দিয়ে।একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো।
20210523_000050.jpg

20210523_000033.jpg

20210523_000000.jpg
দশ মিনিট রান্না করবো।দশ মিনি পর পুঁই শাকের ঝোল শুকিয়ে গায়ে গায়ে হলে চুলা বন্ধ করে দিবো।
20210522_235930.jpg
তারপর আমি পরিবেশন করবো গরম ভাতের সাথে আমার পছন্দের তরকারি। সত্যি অন্য করম স্বাদ পুঁই শাক ইলিশ মাছের তরকারি।
বন্ধুরা,আমার পুঁই শাক ইলিশ মাছের তরকারি রান্না যদি আপনাদের ভালো লাগে।তাহলে ঘরে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন।আশা করি আপনাদের ভালো লাগবে।
I hope all of you will support me and encourage me to work , I will always try my best to give a good blog.

Thank you all for visiting my page and giving your nice support

পুঁই শাক ইলিশ মাছের মজাদার তরকারি | Ecency