আসালামুআলাইকুম,
কাঁচা পেঁপে সবজি হিসাবে সবার কাছে খুব পরিচিত।কাঁচা পেঁপের কদর রয়েছে তরকারি,সবজি ও সালাদের জন্য।কাঁচা পেঁপে সারাবছর আমাদের দেশে পাওয়া যায়।কাঁচা পেঁপেতে রয়েছে অনেক উপকারি পুষ্টি গুন, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারি।ব্রয়লার মুরগির সাথে কাঁচা পেঁপের তরকারি খেতে অসাধারণ মজাদার।আমি আপনাদের সাথে ব্রয়লার মুরগির অনেক গুলো রেসিপি শেয়ার করেছি।আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি শেয়ার করবো।কাঁচা পেঁপে দিয়ে ব্রয়লার মুরগির সুস্বাদু তরকারি।
তাহলে চলুন কিভাবে সুস্বাদু এই তরকারিটি রান্না করেছি। আপনাদের ধাপে ধাপে দেখাই।
..উপকরণ..
1/ কাঁচা পেঁপে 500 গ্রাম,
2/ ব্রয়লার মুরগির হাড়, যুক্ত মাংস 250 গ্রাম,
3/ মাঝারি আকারে পেয়াজ 5-টি,
4/ রসুন বাটা 1/2 চামচ,
5/ আদা বাটা 1/2 চামচ,
6/ লাল মরিচ গুড়া 1/3 চামচ,
7/ হলুদ গুড়া 1/2 চামচ,
8/ জিরা,ধনিয়া গুড়া 1/2 চামচ,
9/ এলাচ,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া 1/3 চামচ,
10/ সয়াবিন তেল 4-চামচ,
11/ তেজপাতা 2-টি,
12/ লবণ স্বাদ মত,
..প্রস্তুত প্রণালী..
প্রথমে কাঁচা পেঁপেটি ছিলে,মাঝারি আকারের টুকরো করে নিবো।আমি মুরগির হাড় যুক্ত মাংস গুলো আগে থেকে মাঝারি আকারের টুকরো করে রেখেছি।
তারপর পানি দিয়ে ভালো করে পেঁপে এবং মুরগির মাংস গুলো আলাদা আলাদা করে ধুয়ে নিবো।
ধুয়া হলে,চুলায় একটা পাতিলে চার চামচ সয়াবিন তেল দিবো।তেল গরম হলে হালকা থেত করে নেয়া পেয়াজ এবং তেজপাতা গুলো পাতিলে দিয়ে ভেজে নিবো।
পেয়াজের রং হালকা বাদামী হলে।আদা,রসুন বাটা,পেয়াজের সাথে কিছুক্ষণ ভাজবো।
ভাজা হলে একে একে সব মসলা এবং পরিমাণ মত লবন দিবো।
চামচ দিয়ে সব মসলা নেড়েচেড়ে দিয়ে, ধুয়ে রাখা কাঁচা পেঁপে টুকরো গুলো পাতিলে দিয়ে দিবো।
কাঁচা পেঁপে দিয়ে মসলার সাথে তিন চার মিনিট,চুলার মাঝারি আঁচে কষাবো।
পেঁপে সিদ্ধ হতে সময় লাগে,তাই পেঁপে আগে কষাবো যেনো রান্না করার সময় তারাতারি সিদ্ধ হয়ে যাই।যদি পেঁপে এবং ব্রয়লার মুরগির মাংস এক সাথে দিয়ে মসলার সাথে কষায় তাহলে রান্না করার সময় পেঁপে সিদ্ধ হবে না ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হয়ে ভেঙ্গে যাবে।
তিন চার মিনিট পর ধুয়ে রাখা ব্রয়লার মুরগির মাংস কাঁচা পেঁপে এবং মসলার সাথে দিয়ে কিছুক্ষণ কষাবো।
মাংসের তরকারি যত কষানো হবে,তরকারির স্বাদ নাকি ততই বাড়ে।তবে তরকারি কষানোর সময় খেয়াল রাখতে হবে।মসলা যেনো পাতিলে লেগে অথবা পুড়ে না যাই।তাহলে তরকারির স্বাদ বাড়বে না বরং স্বাদ নষ্ট হয়ে যাবে।তাই কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে।
কাঁচা পেঁপে মুরগির মাংস কষানো হলে।পেঁপে মুরগির মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মত পানি দিয়ে রান্না করবো দশ মিনিট।
দশ মিনিট পর তরকারির ঝোল পেঁপে এবং মুরগির মাংসের গায়ে গায়ে হয়ে এলে চুলা বন্ধ করে দিবো।
..পরিবেশন..
গরম ভাত অথবা রুটির সাথে খেতে অনেক মজাদার।
তবে আমি গরম ভাতের সাথে খেতে আমার খুব ভালো লাগে।
বন্ধুরা,আমার রান্না করা কাঁচা পেঁপে,ব্রয়লার মুরগির মাংসের তরকারি ভালো লাগলে।ঘরে তৈরি করে খেয়ে দেখবে।আমি আশা করি আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ,সবাই ভালো থাকবেন।।