চাউলের গুড়া দিয়ে নুডলস্ পাকোড়া রেসিপি 😋😋।। Noodles pakora Recipe Bangla....

Words
205
Reading
1 min
Listen
Play
2y


আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে চাউলের গুড়া দিয়ে নুডলস পাকোড়া তৈরি করা। এই নুডলস পাকোড়া তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগে..

উপকরণ -
১.নুডলস,
২.চাউলের গুড়া,
৩.ডিম,
৪.পিয়াজ,
৫.রসুন,
৬.কাঁচা মরিচ,
৭.ধইনা পাতা,
৮.লবণ,
৯.হলুদ,
১০. মরিচের গুড়া,
১১.নুডলস মসলা,

প্রস্তুত প্রণালী -
প্রথমে লোড স্কুল কে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ,রসুন, ধইনা পাতা, ডিম, চাউলের গুড়ি, লবণ, হলুদ, মরিচি গুড়ি সবকিছু একইসঙ্গে আলতো হাতে মিশিয়ে নিব। এখন কিন্তু এখানে কোন পানি মেশানো যাবে না। এবারের চুলার পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে যে নুডলস মিশ্রণ টা তৈরি করে রেখেছিলাম গোল গোল সেভ করে নিব। এবার গরম তেলের মাঝে একটা একটা করে সবগুলো দিয়ে দিব। ১০ মিনিটের মতো চুলার জ্বাল মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব। এভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল চাউলের গুড়া দিয়ে নুডলস পাকোড়া। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
এতক্ষণ যারা আমারে রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।


▶️ 3Speak

চাউলের গুড়া দিয়ে নুডলস্ পাকোড়া রেসিপি 😋😋।। Noodles pakora Reci... | Ecency