ভালো খবার ভালো শরীরের জন্য

javed1(40)
Published in
#food
Words
226
Reading
2 min
Listen
Play
8y

গালি মে আজ চান্দ নিকলা,
চরম ফেমাস এই গানটা শুনলে এখনো যেমন আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়,
তেমনি আজ বলতে হচ্ছে,
বেইলি রোডে # পিজ্জাবার্গার নিকলা।
গতকাল কেন যেন ভাল লাগছিলনা।
কিছু খাওয়ার জন্য মন আকুপাকু করছিল। একলা মানুষ, কি আর করার। ওয়ালেটটা চেক করতেই গরিবের ধনে কিছু জুটলো আর চলে গেলাম বেইলী রোডে। কিছুদিন আগে করিয়েন্ডারে তাদের সেট মেনু খেয়েছিলাম। তাদের একটা নিউ আইটেম ছিল #পিজ্জা
বার্গার। সাতপাচ না ভেবেই অর্ডার করলাম।

image

তাদের পেজে এটা নিয়ে একটা ভিডিও আছে।
অর্ডার দেয়ার খুব জলদি ই চলে আসলো।
আহহহ, কি ঘ্রাণ পরে গরিব জ্বীনের মুঠোফোনে ধারণ করলাম কিছু চমৎকার মজাদার খাবারটির কিছু ছবি যা আপনাদের সামনে পেশ করলাম।
উপরের ক্রাস্টটি আলাদা করে মুখে নিয়ে কামড় দিতেই টপিং হিসেবে দেয়া চিজ আর কিছু মিক্স জিনিস মন ভরিয়ে দিল।
পরে দেখলাম শুধু মাংস আর মাংস। নিচের ব্রেডটা উপরে উঠিয়ে নাক লাগিয়ে ঘ্রাণ নিলাম,ততক্ষনে আমার হট ব্রেথ বের হয়ে এল, এর আলতো করে ঠেলে দিলাম নিজের মুখ বরাবর।
লাভ বাইট দিলাম। আহহহহ। চোখবুজে স্বাদ নিলাম।

image

এরপর আস্তে আস্তে কামরে কামরে পুরোটা খেলাম।
পরে ওয়েলকুকড আলুভাজা গেলাম।
পরিমানে বেশ ভালই ছিল ফ্রেঞ্চফ্রাই।
সুন্দর মানুষ (মালিক) আসলেন, রিভিউ নিলেন।
ভদ্রলোক ব্যবসা নিয়ে চিন্তায় আছে।
আল্লাহ্ তার সহায় হোন।
প্লেসঃ করিয়েন্ডার, বেইলীরোড, নাভানা বেইলীস্টারের অপজিটে। পিজ্জাইনের বিল্ডিং এর লিফটের ৬।

image

আইটেমঃ পিজ্জা বার্গার (পিজ্জাবার্গার)
স্বাদঃ ৯/১০ (পার্সোনাল অপিনিয়ন)
দামঃ ১৯৫/- টাকা
[পিজ্জাবার্গারটা আকারে কিঞ্চিত বড়, তবে ওয়াদাহে আপসে, ইয়ে পেয়সা উসুল ওয়ালা খানা হে]

ভালো খবার ভালো শরীরের জন্য | Ecency