আমার জীবন থেকে লেখা একটি ছোট গল্প

jannat(68)
Published in
#story
Words
113
Reading
1 min
Listen
Play
8y

বন্ধুত্ব ( দ্বিতীয় খন্ড)


Source

ওইদিন আর কোন কথা হলোনা ওই মেয়ের সাথে।তারপরদিন ক্লাসে যেয়ে শুনলাম মেয়েটি ক্লাস সেভেনেই পড়ত খারাপ রেজাল্ট করাই ক্লাস সেভেনেই রয়ে গেছে।তারপর থেকে মেয়েটিকে দেখলেই আমি একটু দুষ্টু হাসি দিতাম। দেখতাম মেয়েটির একটু মন খারাপ হয়ে যেত।।এভাবেই চলতে লাগলো কিছুদিন। এরপর থেকে মেয়েটা কখনও ফার্স্ট বেঞ্চে বসত না। কিছুদিন পর হঠাৎ একদিন দেখি মেয়েটি আমার পাশের সিটে এসে বসল। প্রথম ক্লাসের পর সবার সাথে যখন আমি মজা করছি এমন সময় হঠাৎ করেই ওর দিকে আমার নজর গেল, দেখলাম মেয়েটি ছবি আঁকছে। বেশ ভালোই তো ছবি আঁকে মেয়েটি মনে মনে বললাম। আমিও অল্প আধটু ছবি আঁকি তাই মনে হল মেয়েটির সাথে আর এমন না করে একটু কথা বলি।

Source

আমার জীবন থেকে লেখা একটি ছোট গল্প | Ecency