শুধু তোমার জন্য

Words
250
Reading
2 min
Listen
Play
6y

দেখতে দেখতে দুইটা বছর যে কিভাবে কেটে গেল নিজেও বুঝতে পারলাম না। আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। আমি ভিষন চিন্তায় পড়ে গেলাম যে তাকে কি উপহার দিবো। আমার তো তাকে দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। কিছু দিতে হলে সেটা তার টাকায় দিতে হবে। যেটা আমার পছন্দ না।


আমি তো রান্না ছাড়া তেমন কিছু পারি না। তো ভাবলাম ওকে আজকে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়ায়।ও অবশ্য আমাকে বিয়ের আগে বলেছিল আমি রান্নাবান্না পারি কিনা, মাশাল্লাহ আমি রান্নাবান্না খুব ভালোই করতে পারি।তো আমি একটা চকলেট কেক বানালাম, মাংস রান্না করলাম এবং ছোট মাছ রান্না করলাম।
আমি মনে করি, একটা মেয়ের জীবনে তার স্বামী আর সংসারের মত মূল্যবান কোন জিনিস হতে পারে না।সুখে-দুখে একসাথে পথ চলবো অঙ্গীকার করেছিলাম তবে আমাদের চলার পথে অনেক বাধা বিপত্তি এসেছে যা আমরা দুজনে উপক্রম করেছি।আমার মা একটা কথা বলতো, যে বিবাহিত জীবনে নাকি একবার ঝড় আসে আর সে ঝড়টা সামলাতে পারলে বিবাহিত জীবনে সাফল্য আসবে।
আমার আশেপাশের সবাইকে দেখতাম আর ভাবতাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হয় কেনো। সারাক্ষণ ঝগড়াঝাটি মারামারি আমার একদম ভালো লাগতো না।এক সময় তো নিজেই ভেবেছিলাম যে কখনো বিয়ে করব না কিন্তু বললে তো আর হবে না পরিবারে একটা সময় গিয়ে থাকা অনেক কষ্টসাধ্য হয়। আমি ভেবেছিলাম আমার স্বামী কেমন হবে আমি তাকে মেনে নিতে পারব কি না। প্রথমে অবশ্য একটু কষ্ট হচ্ছিল তাকে মানতে কিন্তু পরে আমি সব মেনে নিয়েছিলাম।
যাইহোক আমি আর বেশি কথা বাড়াতে চাইনা। কারণ কথার কোন অন্ত নাই। তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে পেরেছি এটা আমার খুব ভালো লাগছে।সবাই দোয়া রাখবেন আমাদের আগামি দিনগুলো যেনো এভাবেই সুখেে দুখে কাটে।"ধন্যবাদ সবাইকে"

received_241105370549055-01.jpeg

received_466862797449345-01.jpeg

received_577750689677530-01.jpeg

received_2544572265661763-01.jpeg

শুধু তোমার জন্য | Ecency