Hello
my dear friends
This is
@hayat221 from Bangladesh
আসসালামুআলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
আমার কেক খেতে অনেক ভালো লাগে ,জানিনা আপনাদের কেমন লাগে কিন্তু আমার অনেক ভালো লাগে। তাই আমি আজকেও কেক রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।
🥞 বিস্কুট দিয়ে স্পঞ্জ কেক রেসিপি🥞
🎤 উপকরণ গুলো 🎤
১. বিস্কিট ২ টা,
২. পরিমাণমতো চিনি,
৩. পরিমাণমতো কিসমিস ও
৪. পরিমাণমতো দুধ।
Picture 1
প্রথমে আমি দুইটা বিস্কুট নিয়েছি।
Picture 2
এখন আমি নিয়েছি পরিমাণমতো চিনি। যার যতটুকু মিষ্টি প্রয়োজন সেই অনুযায়ী চিনি ব্যবহার করতে হবে।
Picture 3
এগুলো হচ্ছে কিসমিস , আপনি চাইলেও কিসমিস ব্যবহার করতে পারবেন ইচ্ছা না করলে ও নাও পারবেন। কারণ এটা কতটা গুরুতর নয়। স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় কিসমিস।
Picture 4
এগুলো হচ্ছে দুধ। যা গাভীর কাছ থেকে পাওয়া।
Picture 5
তারপরে আমি প্যাকেট ছিরে বিস্কুট বাইরে বার করলাম।
Picture 6
বিস্কুট গুলো হাতে নিয়ে, প্রথমে আমি বিস্কুট গুলো গুঁড়ো করলাম। তারপর সব উপকরণ গুলো একসাথে করলাম।
Picture 7
বিস্কিট গুঁড়ো গুলোর উপরে, পরিমাণমতো চিনি দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন।
Picture 8
এর উপরে পরিমাণমতো কিসমিস দিলাম।
Picture 9
এর ওপরে দুধ ঢেলে দিলাম। ঘনত্বের উপর নির্ভর করবে দুধ দেওয়া।
Picture 10
তারপর আমি সব উপকরণ একসাথে করে, ভালো করে মিশিয়ে নিলাম।
মিশিয়ে নেওয়ার পর আমি কড়াইতে ঢেলে দিলাম তৈরীর জন্য।
Picture 11
তারপর আমি চুলা জ্বালিয়ে দিলাম। চুলার আগুন অল্প অল্প করে জালাতে ব্যবহার করলাম।
20 মিনিটের মত চুলা জ্বালিয়ে রাখলাম।
Picture 12
20 মিনিট পর দেখি আমার কেক তৈরি হয়ে গেছে।
Picture 13
রান্নার শেষ করে, আমি কেকটা একটা প্লেটে তুললাম। তোলার পর দেখি আমার কেক টা অনেক সুন্দর হয়েছে। আমি পেরেছি করতে সুন্দরভাবে।
আশা করি, আমার রেসিপিটা সবার ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনারা তৈরি করতে চাইলে , আমার নিয়ম অনুসরণ করলে সুন্দর ভাবে করতে পারবেন। কারণ নতুন অবস্থায় আপনারা সঠিকভাবে করতে পারবেন না।
ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের
Best regards-
@hayat221