আমার প্রথম পোস্ট "আমার পরিচয় দিয়ে এবং আমার সম্পর্কে কিছু কথা hive blog এ bd community তে শেয়ার করলাম

Words
280
Reading
2 min
Listen
Play
5y

হ্যালো বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন।
আমি Hive blog এ একেবারে নতুন,তাই নতুন হিসেবে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করলাম।
IMG_20200704_191136_431.jpg

আমি মোঃহানিফ হোসেন,আমি একজন ছাএ,বর্তমানে আমি দিনাজপুর পলিটেকনিকে মেকানিক্যাল ডিপার্টমেন্টে ৭ম পর্বে অধ্যায়নরত আছি,আমি একজন মধ্যবিও পরিবারের সন্তান.পরিবারের ৬ সদস্যের মধ্যে আমি একেবারেই ছোট.যদিও আমার পরিবারের ছোট হিসেবে সকল অধিকার ভোগ করে আমার প্রানপ্রিয় ভাতিজা শোয়াইব মাহমুদ,যার বয়স এখন ২ বছর চলছে,সে আমাদের পরিবারের এমন একজন সদস্য হয়ে উঠেছে যে তার হাসিমাখা মুখখানা যেনো পরিবারের বেচে থাকার সম্বল.।
IMG_20200524_174833.jpg

তাই সব কিছুর জন্য"আলহামদুলিল্লাহ"। তাই তার সাথে আমার কিছু মুহুর্তের স্মৃতি তুলে ধরলাম।
আমার পড়াশোনার পাশাপাশি আমি আমার বন্ধুদের সাথে দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এবং তাদের সম্পর্কে জানতে অনেক পছন্দ করি। আর নিত্যনতুন ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে অনেক ভালোবাসি।
আপনাদের সামনে আমার ঘুরতে যাওয়া কিছু ছবি শেয়ার করলাম। বন্ধুদের সাথে কিছু মুহুর্তের ছবি।
আশাকরি আপনাদের ভালো লাগবে।
IMG_20201024_172922.jpg

আমি চেষ্টা করতেছি আমি আমার সম্পর্কে সবকিছু গুছিয়ে বলতে,যদিও আমি Hive Blog এ একেবারে নতুন,তাই হয়তোবা অনেক কিছু সম্পর্কে এখনও জেনে উঠতে পারিনি,তাই ভুল হলে অব্যশই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন.আমি আমার এক বন্ধুর কাছ থেকে Hive blog সম্পর্কে জেনেছি এবং কিছুটা ধারনা পেয়েছি,তাই আমি মনে করি আমি আমার সম্পর্কে সবকিছু এখানে বলতে পারবো এবং আমার সামনে ঘটে যাওয়া কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে পারবো.. আমি এটাও জানিনা আমার এই পোষ্ট কয়জন পড়বে,যদি আপনাদের সার্পোট পাই তবে ইনশাআল্লাহ আমি ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো.আমি যতটুকু জানি BD Community একটি বাংলাদেশী Community, বাংলাদেশীদের এখানে বেশি সার্পোট দেওয়া হয়।তাই আশাকরি আপনারাও আমাকে যথেষ্ট সার্পোট করবেন।
নতুন হিসেবে কি লিখবো ভেবেই পাচ্ছি না তাই আজ এখানেই,পরবর্তীতে আরও না হয় কথা হবে।
যাইহোক আপনারা আমার পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি।

SAVE_20201120_200305.jpg

ধন্যবাদ সবাইকে,
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই কামনায় করি।

আমার প্রথম পোস্ট "আমার পরিচয় দিয়ে এবং আমার সম্পর্কে কিছু কথা hive ... | Ecency