আমার হাতে প্রথম রান্না করা নুডুলস

Words
193
Reading
1 min
Listen
Play
5y

আসলামু আলাইকুম
সবাই কেমন আছেন?
আমাদের বাসায় সাধারনত আমার মা এবং ভাবি রান্না করে। কিন্তু কালকে মা,ভাই,ভাবি,আব্বু সবাই ভাবির বাসায় বেড়াতে যাওয়ায় বাসা প্রায় শূন্য।
আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে চিন্তা করেছিলাম প্রতি দিনের মতো আজ নাস্তা করবো না,কিন্তু পুরাতন অভ্যাস কিভাবে ছাড়ি,আর এদিকে রান্না করার মতোও বাসায় কেউ নাই।
যদিও আমি হালকা কিছু রান্না করতে পারি।।আর সেই সাহসকে কাজে লাগিয়ে আজ তৈরি করে ফেললাম সেই সুস্বাদু নুডুলস।
IMG_20210529_200355.jpg
আপনারাও এই রকম প্রয়োজনে চাইলে তৈরি করতে পারেন এই রেসিপি।

প্রয়োজনীয় উপকরনঃ

যেহেতু আমি একাই আমার জন্য শুধু এই রেসিপি তৈরি করেছি সেহেতু উপকরন কম লেগেছে।
আপনি যদি চান আপনার পুরো পরিবারের জন্য তৈরি করতে সেহেতু আপনাকে উপকরন একটু বেশি লাগবে।

১.নুডুলস ১প্যাকেট

২.ডিম ১টা

৩.মরিচ ৩-৪টা

৪.পেঁয়াজ ১-২ টা

৫.তেল পরিমানমতো

৬.মশলা (নুডুলসের সাথেই থাকে)
IMG-20210529-WA0007.jpg

IMG-20210529-WA0005.jpg

প্রস্তুত প্রনালীঃ

প্রথমে আমি নুডুলস গুলোকে গরম পানিতে ৫-৬ মিনিট সিদ্ধ করে নিয়েছি।
IMG-20210529-WA0003.jpg
পরে গরম করা হয়ে গেলে সেগুলোকে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি।
ধোয়া হলে মসলা দিয়ে নুডুলস গুলোকে মাখিয়ে নিয়েছি।
IMG-20210529-WA0002.jpg

IMG-20210529-WA0014.jpg

এবার প্যানে পেঁয়াজ, মরিচ,তেল দিয়ে সেগুলোকে লাল রং আসা পযন্ত কসাই নিয়েছি।
IMG-20210529-WA0015.jpg

কসাই নেওয়ার পর সেখানে ডিম দিয়ে হালকা ভেজে নিয়েছি।
IMG-20210529-WA0018.jpg

এবার নুডুলসগুলো ডিমের সাথে দিয়ে ৬-৭ মিনিট ভেজে নিয়েছি।
IMG-20210529-WA0019.jpg

বেজ তৈরি হয়ে গেছে নুডুলসের রেসিপি।

আমার হাতে প্রথম রান্না করা নুডুলস | Ecency