ভেটকি মাছের শুটকি দিয়ে কচু শাকের সুস্বাদু তরকারি

Words
191
Reading
1 min
Listen
Play
5y

আসলামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের ভেটকি মাছের শুটকির সাথে কিভাবে কচু শাকের সুস্বাদু খাবার তৈরি করা যায় তা সম্পর্কে বলবো।
IMG_20210516_142520.jpg

IMG_20210516_135127.jpg

গরমদিনের আমাদের শরীর থেকে প্রচুর পরিমান পানি বের হয়ে যায়,কচু শাক আমাদের শরীরে সেই পানির চাহিদা মেটায়, কারন কচু শাকে প্রচুর পরিমান পানি থাকে।এমনকি কচু শাক আমাদের শরীরের রক্ত শূন্যতাও অনেকখানি কমায়।এছাড়াও এতে প্রায় সব রকমের ভিটামিন থাকে।তাই আমরা কচু শাক নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারি।
এছাড়া শুটকিতে রয়েছে প্রচুর পরিমান প্রোটিন,সালফার,ফসফরাস,আয়েডিন।

প্রয়োজনীয় উপকরনঃ
১.শুটকি ৫০ গ্রাম
২.কচু ডাটা প্রয়োজনমতো
৩.পেঁয়াজ ২টা
৪.মরিচ ১০/১২ টা
৫.রসুন৪টা
৬.আদা বাটা ১ চামচ
৭.তেল হাফ কাপ
৮.লবন
৯.হলুদ হাফ চামচ
১০.মশলা হাফ চামচ

কার্যপ্রনালীঃ
কচু শাক প্রথমে সংগ্রহ করতে হবে। এবার সেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর সেটাকে কাটতে হবে।
IMG_20210516_130150.jpg

এরপর শুটকি গুলো গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে।
IMG_20210516_132904.jpg
কারন শুটকির গায়ে দীর্ঘদিনের ময়লা জমা থাকে।সেজন্য একে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করাই ভালো।
এরপর কড়াই এ তেল দিয়ে শুটকি গুলো ভেজে নিতে হবে।
IMG_20210516_134704.jpg

তারপর প্রয়োজনীয় সকল উপকরন শুটকির সাথে মিশিয়ে আরো কিছুক্ষন ভেজে নিতে হবে।
IMG_20210516_135006.jpg

IMG_20210516_134850.jpg

হালকা ভাজা হলে কচু শাকগুলো এর সাথে দিতে হবে।
এরপর ৩০-৩৫ মিনিট জ্বাল দিলে,,তৈরি হয়ে যাবে শুটকি এবং কচুর শাকের সুস্বাদু খবার।
IMG_20210516_142520.jpg

ভেটকি মাছের শুটকি দিয়ে কচু শাকের সুস্বাদু তরকারি | Ecency