বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের সাথে আমার বানানো নিরামিষ আলুর দম রেসিপিটি শেয়ার করব।
নিরামিষ আলুর দম বানানোর উপকরণ:-
গোলা আলু- 5 পিচ
পেঁয়াজ-2 পিচ
রসুন-5 কোয়া
লঙ্কা- 8 পিচ
সরষের তেল- 150 গ্রাম
শুকনো লঙ্কা গুঁড়া- 1 টেবিল চামচ
জিরা গুঁড়া- 1 টেবিল চামচ
হলুদ- 1 টেবিল চামচ
লবণ- 2টেবিল চামচ
গরম মসলা গুঁড়া- 1/2 টেবিল চামচ
তেজপাতা- 3 টি
পাঁচফোড়ন- 1/2 টেবিল চামচ
আমি এখানে 5 পিচ গোলা আলু নিয়েছি।
আলুগুলির খোসা ছাড়িয়ে নেব।
আলুগুলি একটু বড় বড় পিচ করে কেটে নিয়েছি। এবার আলুগুলি পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি।
আমি এখানে 8-10 টি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি।
2টি পেঁয়াজ এবং 5 টি রসুন এর কোয়া ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি।
এবার আমি একটি কড়াই ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে কম আঁচে পেঁয়াজ, রসুন, তেজপাতা এবং পাঁচফোড়ন তেল দিয়ে হালকা করে ভেঁজে নিয়েছি।
পেঁয়াজ গুলি ভেঁজে নেওয়ার পর আলুগুলি দিতে হবে কড়াইতে।তারপর আমি লবণ এবং হলুদ দিয়ে আলুগুলি ঢাকনা দিয়ে ঢেকে ভেঁজে নিয়েছি।
আলুগুলি কিছু সময় ভেঁজে নেওয়ার পর তাতে কাঁচা লঙ্কা গুলি দিয়ে দিতে হবে।
আলুগুলিকে 10 মিনিট ভালো ভাবে কষিয়ে ভেঁজে নেওয়ার পর জল দিতে হবে পরিমাণ মতো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার চুলার আচ বাড়িয়ে দিতে হবে।
আমি এখানে কাঁচা জিরা ভেঁজে গুঁড়া করে নিয়েছি। এছাড়া শুকনো লঙ্কা গুঁড়া,গরম মসলার গুঁড়া নিয়েছি একটি পাত্রে।
আলুগুলো 15 মিনিট সময় ধরে সেদ্ধ হওয়ার পর আমি পাত্রে রাখা মশলা গুলি দিয়ে আরও 5 মিনিট জ্বাল করে নিয়েছি।
আমার আলুর দমের তারকারীটি রেডি হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে ঢেলে নেব।
এবার নিরামিষ আলুর দমটি পরিবেশন করা যাবে।