বাইসাইকেল ব্যায়াম বলার কারন হচ্ছে, এই ব্যায়াম টি কিছুটা বাইসাইকেল চালানোর মত। ব্যায়ামটি করার সময় লক্ষ্য রাখতে হবে যেন, পেটের উপরের ও নিচের পেশিতে টান লাগে।
ব্যায়ামটি করার জন্য সোজা হয়ে শুয়ে নিতে হবে। তারপর হাঁটু ভাজ করে প্যাডেল মারতে হবে যেভাবে সাইকেলে প্যাডেল মারা হয়। হাত দুটি থাকবে মাথার পেছনে।
যখন বাম পায়ের প্যাডেল মারা হবে তখন ডান হাত কাঁধের পেছনে স্পর্শ রেখে ডান হাতের কনুই এর সাথে বাম পায়ের হাঁটু স্পর্শ করতে হবে।
আবার যখন ডান পায়ের প্যাডেল মারা হবে তখন বাম হাত কাঁধের পেছনে স্পর্শ রেখে বাম হাতের কনুই এর সাথে ডান পায়ের হাঁটু স্পর্শ করতে হবে।