সাপের খেলা

Words
265
Reading
2 min
Listen
Play
8y

গ্রমাঞ্চলে এক সময় সাপখেলা ছিল নিত্য দিনের ঘটনা । ছোট বড় সবাই মিলে দেখত সাপ খেলা । অনেক রকম সাপ নিয়ে সাপুড়ে সাপ খেলা দেখাত । বিশেষ করে কবরা সাপ ফনা তুলে ফুস ফুস শব্দ বাচ্চাদের মনে ভয় ধরিয়ে দেয় । এটা তারা বেশ উপভোগ করে । এখনও মাঝে মাঝে হাটে বাজারে সাআপ খেলা দেখা যায় । কিন্তু তা খুব কম । এখন মানুষ এই পথে রজগার করতে চাই না। সে কারনেই হয়ত আর বেশি দেখা যাই না।

আবার বেদে মেয়েরাও সাপ খেলা দেখায় । তারা বানর , সাপ খেলা এবং তাবিজ বেঁচে জীবন নির্বাহ করে। আবার বেদে পরিবার দের এটা ঐতিহ্য বাহী পেশা। এরা সাপ ধরতেও পটু । কোথাও সাপ দেখা গেলে অনেকে বেদেদের খবর দেয় । তারা এই সাপ ধরে খেলা দেখায় । গ্রামে সাপ খেলা দেখালে অনেকে চাল ও দেয় । এটায় তাদের রজগারের পথ।

alt

image source: clickhere

আমি যখন ছোট ছিলাম দেখতাম সেই সময় আমাদের পাশের এক গ্রামে সাপ খেলার বিশাল আয়োজন হত। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত এখানে সাপ খেলা দেখার জন্য। অনেক প্রতিযোগী আসত পরস্কার পাওয়ার আশায় । অনেকে সাপ- খেলা দেখাতে ব্যর্থ হত। তখন অনেকে বলত মন্ত্র পড়ে তার অক্ষম করা হয়েছে । যাইহোক সেটা সবাই উপভোগ করত।

এখনও হাটে বাজারে মাঝে মাঝে কিছু মানুষের তাবিজ বিক্রি করতে দেখা যায় । তারা মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য অনেকে সাপ খেলা দেখায় । এতে মানুষ জড়ো হলে তাদের তাবিজ বিক্রিও বেড়ে যায়। যদিও তাবিজ জিনিসটি শুধুই ধোঁকাবাজি , তারপরও সাধারন ও অশিক্ষিত মানুষেরা তাবিজ ব্যবহার করে থাকে। তাদের বিশ্বাস এতে তাদের সব রোগ ভালো হয়ে যাবে । আর জিনে আসর করবে না। এটা বেশ অদ্ভুদ শ্রেণীর বিশ্বাস ও বটে।

সাপের খেলা | Ecency