লিচু বাংলাদেশের একটি জনপ্রিয় ফল ।এটা শুধু জনপ্রিয়ই নয় সুস্বাদু ও ভিটামিন , মিনারেল সমৃদ্ধও বটে । অত্যান্ত সুস্বাদু এই ফল বাংলাদেশে প্রচুর জন্মে । বিশেষ করে দিনাজপুর , রংপুর অঞ্চলে ভালো জন্মে । তবে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে লিচু চাষ হয় ।শিশু থেকে বৃদ্ধ সবাই লিচু খেতে পছন্দ করে । আজ কাল লিচুর স্বাদে বিভিন্ন চকলেট পাওয়া যায় । কিন্তু আসল লিচুর স্বাদ শুধু লিচুতেই পাওয়া যায় ।
লিচু যখন বড় হয়, এগুলো পাহারা দিতে হয়। কারন বাদুড় লিচু খেতে খুব পছন্দ করে । জাল বা নেট দিয়েও লিচু বাদুড় থেকে রক্ষা করা যায় । লিচু দিয়ে জুস , জেলি , শরবত ইত্তাদিও তৈরি করা হয় । কেও রোগে আক্রান্ত হলে লিচু খেতে দেওয়া যেতে পারে । এতে রুচি বাড়ে ।