পিচ্চি সোনা মনি গুলোর সাথে কাটানো কিছু সময়

Words
172
Reading
1 min
Listen
Play
6y

আসসালামু আলাইকুম সবাইকে🥰
কেমন আছেন সবাই?❤️
আমরা অনেক সময় কিছু না বুঝেই অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করে থাকি।মানুষকে মানুষ মনে না করে,তাদের সাথে কুকুরের মতো আচারণ করি।
কারণ তারা গরিব?আমাদের স্টাটাস তাদের সাথে যায় না তাই তাদের সাথে খারাপ আচারণ করতে হবে?🙂এই চিন্তা কিন্তু মটেও ঠিক নাহ😊
155083509_1302716820110271_6505325230515516746_n.jpg
এদের সাথে একটু হাসি দিয়ে বা সুন্দর করে কথা বলে দেখুন, কম সময়েই আপনাকে আপন ভেবে ফেলবে। এই ছবিতে এই বাচ্চাগুলোর কারো মা নেই,কারো বাবা নেই।
যারা এই সাত নং ঘাটে ঘুরতে আসে তাদের কাছে টাকা চায়,কেউ কেউ ভালো ব্যবহার করে আবার বেশিরভাগ এই তাদের সাথে খারাপ আচারণ করে,এই কথা না আমার নিজের কথা না এইগুলো,এই কথা গুলো তাদের মুখ থেকেই শুনেছি🙂
154554545_334763121280185_3638964047040816861_n.jpg
আপনার একটু ভালোবাসা বা ভালো আচারণ তাদের মুখে হাসি ফুটাতে পারে।আমি তাদের একটাকা দিয়েও সাহায্য করি নি,শুধু ৫ মিনিট তাদের সাথে ভালোবেসে কথা বলেছিলাম এবং কথা বলা শেষ হয়ে যাওয়ার পর তারা আমার কাছ থেকে আর টাকা নিতে চাচ্ছিলো,শুধু বলেছিলো দোয়া করলেই হবে।
আমার wife এর সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যায় এদের সাথে😊
সেইটা হয়তো আপনারা এই ছবি দেখেই বুঝতে পেরেছেন।❤️

পিচ্চি সোনা মনি গুলোর সাথে কাটানো কিছু সময় | Ecency