এসএসসি (SSC) পরীক্ষার পর করনীয় (বাংলাদেশ প্রেক্ষিত)

Words
349
Reading
2 min
8y

SSC FInal Bannar.jpg

আসসালামু আলাইকুম (আল্লাহর শান্তি ও দয়া আপনাদের সবার উপর বর্ষিত হোক)

SSC পরীক্ষার পর করনীয়ঃ

এসএসসি পরীক্ষা শেষ হল কিছুদিন আগে। এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের হাতে ২/৩ মাস সময় থাকে। এই সময়টাতে কি করা যেতে পারে বা কিভাবে সময়টা ভালোভাবে কাজে লাগানো যায়, এ বিষয়ে কিছু দিক নির্দেশনা দেয়ার চেস্টা করব। আমাদের অভিভাবকেরা দ্বিধায় থাকেন যে এ সময়টাকে কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায়। ভাল গাইডলাইন পান না। সেজন্যই আজকের এই কন্টেন্ট।

#অগ্রাধিকার ভিত্তিতে ৫ টি বিষয় তুলে ধরছি।

১। কম্পিউটার শেখাঃ
খুব বেশি কিছু না শিখতে পারলেও অন্তত মাইক্রোসফট এর অফিস প্রোগ্রাম এর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার গুলো শিখে নিতে পারেন। এগুলো শিখার মাধ্যমে আপনার কম্পিউটারের বেসিক নলেজ হয়ে যাবে। এরপর ইউটিউব থেকে আপনি আপডেট কাজ শিখে নিতে পারবেন। এই সফটওয়্যার গুলো আপনাকে অনেক এগিয়ে দিবে এবং কম্পিউটার ও ইন্টারনেট জগতের দরজাটা খুলে দিবে। তাই এই প্রোগ্রাম গুলো টিঊটরিয়াল না দেখে বরং কোন ভাল ইন্সটিটিউট এ গিয়ে শিখুন। পাশাপাশি যাদের কম্পিউটারে ঝোক আছে তারা ফটোশপ, ইলাস্ট্রেটর, ভিডিও এডিট ও ওয়েব ডিজাইন শিখে নিতে পারেন।

kisspng-pictogram-learning-study-skills-test-homework-5afbc961b77a02.1139602015264505297515.jpg

২. ইংরেজি শিখুনঃ
ইংরেজি গ্রামার এর বেসিক নলেজটা ঝালাই করে নিতে পারেন এই সময়ে। স্পোকেনটাও ভালোভাবে শিখে নিতে পারেন এই সময়ে। গ্রামার এর বেসিক আপনার পরবর্তী শিক্ষাজীবন ও চাকুরীজীবনে কতটা কাজে দিবে তা আপনি কল্পনাও করতে পারবেন না।

english-2724442_1920.jpg

৩. খেলাধুলা/ভ্রমনঃ
এই সময়ে কায়্যিক পরিশ্রমের খেলাধুলা করতে পারেন। দেশ বিদেশ এর দর্শনীয় স্থানগুলো বেড়াতে পারেন। সময়টা উপভোগ করুন ভাল কাজে, আত্তীয়দের বাসায় বেড়াতে পারেন এই সময়ে।

dumbbells-2465478_1920.jpg

৪. মুভি/উপন্যাসঃ
ব্যস্ততায় হয়ত অনেক মজার উপন্যাস, মুভি, হাদিস, আপনার দেখা ও পড়া হয়নি। তাই এই সময়ে এই কাজগুলো করে নিতে পারেন।

english-2547187_1920.jpg

৫. জ্ঞানার্জনঃ
ইউটিউভ, ফেসবুক ও অন্যান্য সাইট হতে সুন্দর সুন্দর শিক্ষনীয় পোষ্ট পড়ে নলেজ বাড়িয়ে নিতে পারেন। যারা মুসলিম তারা আরবি শিখতে পারেন। ড্রাইভিংটা শিখে নিন এটা অনেক কাজে দিবে। যারা বিদেশ গিয়ে এসএসসি র পর পড়তে চাচ্ছেন তারা এই সময়ে খোজখবর নিয়ে নিতে পারেন। সিনিয়র এর কাজ থেকে জীবন, চাকুরি জগত, কোন ফিল্ড কেমন এসব তথ্য জেনে রাখতে পারেন যা আপনার ভবিষ্যত ক্যারিয়ার গঠনে কাজে দিবে। তাছাড়া সর্বশেষ আপনি ৫ টি ভাষার যেকোন একটি শিখে নিলে বর্তমান বিশ্বে আপনার অনেক ভ্যালু এড হবে, সেগুলো হলঃ চাইনিজ, জার্মান, কোরিয়ান, স্পেনিশ, ফ্রেন্স।

blackboard-2721887_1920.jpg

সবাইকে অসংখ্য ধন্যবাদ।
follow me
engrsayful@engrsayful

এসএসসি (SSC) পরীক্ষার পর করনীয় (বাংলাদেশ প্রেক্ষিত) | Ecency